somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব হোটেল! পুরোটাই লবণের!

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবণের হোটেল- শুনেও বিশ্বাস করতে চান না অনেকেই। মুখ দিয়ে আসবাবগুলো চেটে দেখেন- নোনা স্বাদ পাওয়া কি যায়? বলিভিয়াতে আছে স্রেফ লবণ দিয়ে বানানো আজব এই হোটেল

প্রথম দেখে হোটেল মনে করতে কষ্ট হতে পারে। কারণ আসবাব থেকে শুরু করে হোটেলের বেশির ভাগ উপকরণই যে লবণ দিয়ে তৈরি। পর্যটকরা দর্শনীয় স্থানগুলো বেড়াতে গিয়ে দক্ষিণ আমেরিকার বলিভিয়ার 'সালার ডি ইয়ুনি'তে সমুদ্রসীমা থেকে ৩ হাজার ৬৫০ মিটার ওপরে 'হোটেল ডে সাল' নামের এই হোটেলটিতেও কাটিয়ে যান দু'একটা রাত।
'সালার ডি ইয়ুনি' আসলে লবণের মরুভূমি। পুরো এলাকার কয়েক ফুট লবণস্তরটি একেবারেই সমতল। ১০ হাজার ৫৮২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত বিশাল এই এলাকায় আছে লবণের চাঁই। এমনকি আছে লবণের হ্রদও। যেখানে আছে প্রচুর লিথিয়াম। এখানে লিথিয়ামের প্রাচুর্যতার কথা জানা গেছে মাত্র বছর পাঁচেক আগে। বিশ্বের মোট সরবরাহের প্রায় অর্ধেক লিথিয়াম এখানেই রয়েছে।
বিশাল এই এলাকায় এলে থমকে দাঁড়ান যেকোনো মানুষ। মুগ্ধ হয়ে দেখেন চারপাশের লবণের সম্রাজ্য- অনেক দূরে তাকিয়েও আকাশ কোথায় গিয়ে মিশেছে বুঝে উঠতে পারেন না। এমন আজব জায়গাতেই গড়ে উঠেছে স্রেফ লবণের হোটেলটি। যেটির দেয়ালগুলো বানানো হয়েছে লবণ আর পানির ব্লক দিয়ে। ১৫টি বেডরুম আছে এখানে।
হোটেল ডে সালে একজনের প্রতি রাতের ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকা। দুইজনের খরচ প্রায় সাড়ে আট হাজার। এই টাকার বিনিময়ে আপনি পাবেন রাতের খাবার, পরদিনের সকালের নাশতাও। আর হ্যাঁ, হোটেলের আরামদায়ক বিছানাটাও কিন্তু লবণের তৈরি!
'আমাদের কাছে যখন শোনেন_হোটেল এবং এটির বেশির ভাগ আসবাবপত্র লবণের তৈরি, বিশ্বাস করতে পারেন না অনেক পর্যটক। কেউ কেউ অতি আগ্রহী হয়ে আসবাবপত্রে মুখ লাগিয়ে চেটে দেখেন সত্যি বলেছি কি না'_পর্যটকদের বিষয়ে বলতে গিয়ে এভাবেই অভিজ্ঞতার কথা জানালেন স্থানীয় এক ট্যুর গাইড।
ইয়ুনি সল্ট লেকের তীরে 'হোটেল ডে সাল' বানানো হয়েছে পুরোপুরি লবণের ব্লক দিয়ে। হোটেলটিতে আছে স্টাইলরুম, রেস্তোরাঁ, বার, কনফারেন্স রুম, চিত্রকলা ও হস্তশিল্প কেন্দ্র এবং খেলাধুলার কক্ষ।
- প্রবীর বড়ুয়া
লিংক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×