"এখানে পিশাব করিবেন না করিলে ৫০টাকা জরিমানা"
এটার দুইটা অর্থ করা যায় ।
প্রথমটা,
"এখানে পিশাব করিবেন, না করিলে ৫০টাকা জরিমানা"
দ্বিতীয়টা,
"এখানে পিশাব করিবেন না, করিলে ৫০টাকা জরিমানা"
আমাদের ব্লগাধিপতি একটা নীতিমালা সংযোজন করেছেন যেটার ব্যাখ্যা এরকম দুইভাবে না অনেকভাবে করা যাবে । সেদিকে না যাই । আরেক দিকে যাই ।
"ঘরে চাল আছে"
কি বুঝলেন ?
দুইটা অর্থ হতে পারে---
ঘরে খাবারের চাল আছে
আরেকটা অর্থ---
ঘরে টিনের চাল আছে
অনেক কনফিউশন তৈরি করে তাই না ? কনফিউশনটা দূর হবে কখন জানেন ? যখন তার প্রয়োগ ঠিকমতো করা হবে এবং সবাই বুঝতে পারবে ।
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমাদের প্রিয় এই ব্লগসাইটটায় এমন কিছু মডু আছেন যারা নিজেরাই বলতে পারবেন না নতুন সংযোজিত নীতিমালা বলতে তারা কি বুঝেছেন ?
আমার মনে হয় কিছুই বুঝেননি । যদি বুঝে থাকতেন । তাহলে যারা ফাঁদে পড়ে ব্যান হয়েছেন তাদেরকে কেন আনব্যান করা হবে না ? তাই আরেকবার বলতে চাই, আনব্যান করুন আর ব্লগের পরিবেশ স্থিতিশীল রাখুন ।
১. মাথামোটা
২. নাভদ
৩. পঞ্চভূজ
৪. বিগব্যাং
৫. নির্ভৃত পথচারী
৬. সংস্থাপক
৭. মিসকল মফিজ
৮. প্রশ্নোত্তর
৯. মাহমুদ মামূন
১০.গুড ফর নাথিং
১১.নেই মানুষ
এই ব্লগারদের অবিলম্বে ব্যান মুক্তির দাবি জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

