somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীটা বিজয়ীদের কর্মীদের না!

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে দুজন মানুষকে ফলো বা অনুসরণ করা উচিতঃ আমার দৃষ্টিকোণ থেকে-

০১। পত্রিকার হকারঃ- যত ঝড় তুফান হোক সে ঠিক সকালে আমার/আপনার বাসায় পত্রিকা পৌঁছে দিবে। মায়ের অসুখ, সন্তানের মৃত্যু ... এইসব ট্র্যাজেডি তাদের জীবনেও আসে। তবু ও রোজ সকালে আমার/আপনার বাসায় পত্রিকা পৌঁছে দেয়। ঝড় তুফান সাইক্লোনে যদি পত্রিকার হকার তার কাজটি নিয়মিত করতে পারে তবে আমি কিংবা আপনি কেন পারবো না?

০২। ভিক্ষুকঃ- সে তার উদ্দেশ্যে অটল, যে যা ইচ্ছে মনে করুক তার কিছু যায় আসে না। এত কিছু ভাবলে জীবন চলে না। আপনি যখন কঠিন কোন কাজ শুরু করবেন তখন আশে পাশের মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে। যাদের কাছ থেকে সহযোগিতা আশা করেছিলেন; তাদের অনেকেই আপনাকে সহযোগিতা করবে না। আপনি যদি কাজটা করতে ব্যর্থ হন তাহলে তারা বলবে, আগেই বলেছিলাম আপনাকে দিয়ে হবে না। যদি আপনি সফল হন তাহলে তারা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। একজন সফল মানুষের বন্ধু হবার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।

সত্যিকারর্থে এই পৃথিবী কর্ম করে যাওয়া মানুষের জন্যে না; পৃথিবীটা বিজয়ীদের। বিজয়ীদের এক মাত্র পরিচয়, তারা বিজয়ী... কোন রাষ্ট্র নায়ক শয়তান হলেও তিনি বিজয়ী। বিখ্যাত গায়ক লম্পট হলেও তিনি বিজয়ী! শিক্ষকরা প্রায় সময় আবেগিত হয়ে বলে উঠেন, উমুক সফল ব্যক্তি এক সময় তার ছাত্র ছিলো। সফল ছাত্রটি ধর্ষক হলেও কিন্তু সে সফল!

অন্যদিকে পরাজিত হবার অপরাধে নিখুঁত ভাল মানুষটি অনাদারে বোঝা হয়ে পড়ে থাকে সকলের কাছে। কারণ পরাজিতদের গল্প কেউ শুনতে চায় না; এমনকি পরাজিতরা ও না !
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×