আমি বালি ছিটাতে চাই
খানিকটা মাটি আচড়ে দেখতে
আর
শান্ত পুকুরে নামতে চাই পানি
দেখি এখনো বরফ হয়ে আছে
কিনা।
আমি স্বপ্ন, গোত্র, ভাষা
আর নতুন দিনের গল্প শুনতে
চাই।
আমি চাই -সোজাটে ভাষায়-
সব কিছু বদলে যাবার ঘটনাটি এবার
যাক ঘটে।
এখানে কী নতুন স্বপ্ন দল মেলে
আর সূর্য আনকোড়া আলোচ্ছটা ?
নাকি
সব কিছুই আবার টিকে থাকার
কান্তিকর জিহাদে হয়ে পড়ে ফের
অবিশ্রান্ত।
শব্দগুলি হাসছে, কখনো লুটানো কান্নায়
কেপে উঠছে শান্ত পাতা কিন্তু তবুও
অপক্ষা
আবার শব্দগুলো হাসতে গিয়ে ডুকরে
উঠবে আর কাদতে গিয়ে হবে রূপবান
সেই জন্যে।
খাহেশাতের ঝোলা নিয়ে ফিকরমন্দ
মাখলুক অথচ ওখানে নিরত বসে
শব্দ
বহুদিন তো হল সাপের এবার খোলস
বদলে ফেলার কথা, নতুন করে ভয়
দেখাবে বলে।
নতুনাতুন গল্প বিকোতে হলে
প্রয়োজন একটি নুতন প্লট হোক তা
আজগুবি
কিন্তু তবুও বলছি একটি নুতন শব্দের,
ভাষার আর দৃষ্টির কোণ বদলাবার
প্রয়োজন।
হাটের শেষ বিকেলের কান্ত ধুলোয়
কি মিলবে খোঁজ সেই নুতন কল্পনার
নাকি
এখনো রইবো সেই জন্মের সাথে
লভ্য ফ্রি একটি প্যাকেজ ভাষার বাধ্য
অনুসারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

