হ্যাঁ....ঠিক এরকম একটি বিষয়ের সাড়া পেলাম আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে আজ থেকে আনুমানিক প্রায় তিন মাস আগে। যদিও বিষয়টি আমরা জানতাম প্রথম বর্ষ থেকেই যে, অনার্স শেষ হলেই সার্কভুক্ত দেশগুলোতে একটি ব্যাচ ট্যুর হয়।
যা হোক, শিক্ষকদের কাছ থেকে ঘোষণা পাওয়ার পর শুরু হয়ে গেল জল্পনা কল্পনা (কোথায় যাওয়া যায়, কীভাবে কী করা যায় ইত্যাদি)। তিন মাসে কয়েক হাজার(!!!) শিক্ষক-শিক্ষার্থী মিটিং করলাম.....অসংখ্য জল্পনা-কল্পনা করে অবশেষে যা ঠিক হলো তা হলো:
আমরা যাব: ভুটান ও ভারত
তারিখ: ১৭ই নভেম্বর-২৬শে নভেম্বর
আমাদেরকে নিয়ে যাবে: এভারগ্রীন ট্রাভেলস নামক একটি ট্যুর এজেন্সী
আমরা যাবো: আনুমানিক ৪০ জন (শিক্ষক-শিক্ষার্থীসহ)
অবশেষে দেখতে দেখতে এসে গেল ১৭ই নভেম্বর, ২০১১, রাত ৯টা। (এর মাঝে পাসপোর্ট ও ভিসা করতে গিয়ে কী কী ঝামেলার শিকার হয়েছিলাম তা না হয় আরেকদিন বলবো)। শাহ আলী নামক একটি পরিবহনে করে রওনা দিলাম দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ ভুটান ও একটি বড় দেশ ভারত দেখতে। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩৪জন শিক্ষার্থী এবং ৫জন শিক্ষক
রাত গড়িয়ে সকাল ৭টায় পৌছলাম বুড়িমারী বর্ডার। তারপর বর্ডারে যা হলো তা আমার সারাজীবন মনে থাকবে।
এমন কী হয়েছিল বর্ডারে??? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য
ঘুরে এলাম দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড (পর্ব: ২)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



