নষ্ট জন্ম থেকে কষ্ট
উঁকি দিয়ে বলে
আমার কোন দুঃখ নাই
কারন আমি নষ্ট নই।
কেন আমি পাপের ভাগ নেবো?
দ্বীর্ঘস্থাযী হয় না এই পৃথিবীতে কোন কিছুই
কি আছে মৃত্যুর পরে?
নেই কিছু নেই,
নেই বলে নষ্টামী করা যায়
করা যায় পাপাচার
হওয়া যায় পাপারাজ্জি!
আমি বলবো হ্যা আছে
নাই বলে নষ্টামী করতে পারবো না
পারবো না পাপের পথ সুগম করতে
উপারে কিছু নেই বলে
নাস্তানাবোদ হই না।
যে জীবন জন্মের পরে নষ্ট হয়
কর্মই বলে দেয়
তার অনেক কষ্ট
যে জীবন মৃত্যুকে ভয় করে
উপলব্দি করে মৃত্যুর যন্ত্রনা
সে জীবন কখনো নষ্টমী করতে পারে না!
নষ্ট সেত নষ্ট
করুনা তাদের
যাদের জন্ম আবর্জনায় নয়
বরং যারা নিজের বিবেককে
নিজ হাতে নিক্ষেপ করে ময়লা স্তুপে
সামিল করে নেয় বিষাক্ত কিটদের দলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

