আমার এ অন্তর্ধান, ছায়া আর স্মৃতি
সবি যেন বিভ্রম তবু, এত কেন আকুতি।
চলে যাওয়া ফেলে আসা পুরনো সে লিপি,
ছুটছে সবে পিছু কেন; অন্ধ প্রতিচ্ছবি।
ভুল বুঝে না ঠিক বুঝে জানে শুধু রীতি,
মানতে হবে করতে হবে পেতে হবে খ্যাতি।
আমার যা ভাল লাগা, সেত নিরবে,
যাচ্ছে দেখ পালিয়ে এই সল্প কালের ভিড়ে।
পঙ্গু হয়ে বসে আছে কালের মহারতি,
বুজছে সব শুনছে কিছু, তবু হচ্ছে ভীমরতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

