somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা

০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরিচয় এর পালা শেষ হতেই আসল কাহিনী শুরু। এবার একে একে প্রশ্ন করতে হবে! কি ভাল লাগে কি লাগে না, ভবিষ্যতের কি প্লান, সংসার নিয়ে কি তার চিন্তা ইত্যাদি ইত্যাদি।আর ভাল লাগে না অলক এর! এই নিয়ে চার বার, তার যতদূর মনেপরে সে জিবনে সব মিলিয়ে ৫ বার গেছে কুরবানির হাটে তার বাবার সাথে। আর একবার হলেই গরু দেখার সমান হয়ে যাবে। তবে পার্থক্য আছে, গরুর গায়ে হাত দেয়া যায় কিন্তু এখানে সেটা হয় না তবে এখানে সাজানো কিছু গল্প শোনা যায়। কিছু উত্তর তাকেও দিতে হয়, সেটা এখন কোন ব্যাপার না। প্রশ্নগুলো প্রায় একি রকম হয় তাই উত্তর দিতে কোন ঝামেলা নাই। কিন্তু এই বারে তাকে ঝামেলায় পরতে হল,
মালতিঃ কত নম্বরে আছি আমি?
অলকঃ সরি!
- মানে আমাকে নিয়ে কত জন দেখলেন?
ব্যাপক বিব্রতবোধ করতে লাগল অলক। কি বলবে ঠিক বুঝতে পারছে না।এত সুন্দর একটা মেয়ে এভাবে শুরু করবে!
- আচ্ছা থাক বলতে হবে না। আপনি কি সিগারেট খান?
- মাঝে মাঝে।
- এখন খাবেন?
- নাহ, ইচ্ছা করছে না।
- তাহলে একটু বসুন আমার টানতে হবে।
এই বলে বাইরে চলে গেল মালতি। অলক মোটামুটি হতবাক হয়ে গেছে! এই ধরেনের কিছু হবে সে চিন্তাও করতে পারেনি! তার কি চলে যাওয়া উচিত? নাহ সেটা খারাপ দেখায়। ছয় মিনিট পরে মালতি আসলো।
- সরি আপনাকে ওয়েট করতে হল।
- নাহ ঠিক আছে, আপনি কিছু নিবেন মানে চা কফি বা কোন ড্রিংকস?
- শুধু চা।
কি ভাবে আলাপ শুরু করা যায় ভাবছে অলক।
- কবে থেকে সিগারেট খান?
- ৬ মাস।
- আপনি কি চলে যাবেন এখন?
- আর একটু থাকি। প্রথমবারতো, এখনই চলে গেলে কেমন দেখায়! তাছাড়া বাসায়তো আপনাকে কিছু বলতে হবে। কেমন লাগল? কিছুতো বলতে হবে আপনাকে, তাইনা? পচ্ছন্দ হয়নি এই কথা বলেতো আর পার পাবেন না। কেন হয়নাই তার জাবাব দিতে হবে।
- আপনি কি করে বুজলেন আপনাকে আমার পচ্ছন্দ হয়নি?
- আমি আপানার জায়গাতে হলে করতাম না।
- দুঃখের বিষয় আপানি আমার জায়গাতে নেই। কোথায় আছে সে?
- কে?
- যার জন্য আপানার এত রাগ!
এবার মালতির চমকানোর পালা।
- হয়তো আপানার মত কারো সাথে গল্প করছে, আরো ভাল ভাবে বললে বাছাই করছে।
- আর একটা সিগারেট খাবেন?
- নাহ।
- চলুন বাইরে একটু হাটাহাটি করি, হ্রদটা খুব সুন্দর করে তৈরি করছে এরা। আর কিছু না হোক সময়টাকেতো উপভোগ করা যায়।
কুয়াশায় ঢাকা হ্রদের মাঝের ছোট দ্বীপটায় দারিয়ে থাকল তারা, কিছুক্ষণ বা বহুটা সময়!!!
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×