মেজাজটা আজ চরম খারাপ রাইসুলের। আধঘণ্টা ধরে শাহবাগ মোড়ে বাস এর জন্য দাড়িয়ে আছে। লোকাল বাসে লাগে ৫ টাকা সেখানে ১২ টাকা দিয়ে টিকেট কাটছে সিটিং বাসের। দুইটা বাস এসে চলে গেছে কিন্তু ওই দুইটায় পা রাখার জায়গা ছিল না। অবশেষে তিন নম্বরটায় কোনরকম চিপার মধ্যে উঠলো। মধ্য গ্রীষ্ম তাই হাত আর বুকের মিলন স্থান পুরা ভিজে গেছে, বডিস্প্রে দিতে যে ভুলে গেছে তা পাশের ঝুলন্ত লোকটার হাবভাব দেখে বুঝতে পারল। জিগাতলাতে এসে বাস ফাঁকা হোলো, সাথে সাথে শিকারির মতো একটা সিট লুফে নিল সে কিন্তু এবার ফকিরের উৎপাত শুরু হইছে। কিছুই শুনে না কিছুই দেখে না এমন ভাব ধরে বসে থাকল। এর মধ্যে এক পিচ্ছি ভিক্ষার নতুন ধরন 'চকলেট বিক্রি' করতে আসছে। শালার বয়স হয় নাই ৫ বছর এর মধ্যেই ধান্দা শিখে গেছে, কিন্তু মায়াও হলো। বাচ্চা ছেলে, কাছে আসলে দুই টাকা দিয়ে দিবে ঝামেলা শেষ। মনের মধ্যে শান্তি পাওয়া যাবে। ছেলেটা প্রায় কাছে চলে আসছে, সামনের সিটের এক ভদ্র মহিলার কাছে চকলেট কেনার কথা বলছে।এক টাকা দামের তেতুলের চকলেট, যা সে ফ্রি দিলেও খাবে না। মহিলা আসেলেই ভাল, দুই টাকা দিল কিন্তু চকলেট নিল না। অতি ভদ্র মহিলা; পিচ্চিটা চকলেট নিতে বলল, নিল না। ধান্দাবাজটাকে দেখ টাকাটা পকেটে ঢুকাল! যাক তার কাজ হয়ে গেছে। আরে আরে পিচ্চিটা করে কি? ব্যাগ থেকে দুইটাকা দামের লাভক্যান্ডি বের করে দিল, মহিলা বলল লাগবে না তুমি রেখে দাও বাচ্চাটা কয়, আফা আমি চকলেট বেচি ভিক্ষা করি না।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।