somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালন তুমি কেঁদো না

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসমাঈল মৃধা বাসার সামনের বারান্দায় পায়চারী করছে। তৈয়বটা গেছে সেই কোন সময় এখনো আসার নাম নাই। তার আর তর সইছে না! সেই কবে থেকে আজকের রাতটার কথা সে চিন্তা করে রাখছে। আমেনার স্বামী চলে যাওয়ার পরপরই সে তার কাজ চালিয়ে গেছে। উপকারতো কম করে নাই! গ্রামের ভাল দোকানে সেলাইএর কাজ মিলায়ে না দিলে কি করতো? বাজারের নটি বেটি হইত। কিন্তু তারপরো এতদিন গড়িমসি কইরা আসছে, কোন ভাবেই ধরতে পারতেছিল না। আইজকা সুযোগ পাওয়া গেছে, না আইলে কাজতো যাবেই গ্রামও ছাড়া করবে তারে। দুরের হালকা টুংটাং শব্দে মাথা আরো গরম হইতাছে, এই পাগলগুলার আর কাম নাই, রাইতবিরাইতে গানাবাজনা!
তৈয়বটা গাছপালার মধ্যে থাইকা বাইর হইয়া আসলো, একা!
ওস্তাদ তারে খুইজা পাইতেসি না, মনে হয় ভাগছে।
কি কস? যাইব কই? মরজিনার ঘরে দেখছস?
হ দেখছি। নাই।
চিন্তা আরো বেরে গেল। রাতের বেলাতো খোঁজ নিতে বের হতে পারবেনা সে। সবাই সন্দেহ করবে।
কি করা যায় সেই চিন্তা করতে লাগল।
এরমধ্যে তাফাদার দুই তিনজন লইয়া ছুটতে ছুটতে আসলো।
চাচা আরকতো সহ্য করুম? আপনে কিছু একটা করেন?
কি হইছে?
বাউলগুলা আসর বসাইছে। মাইয়া মানুষ লইয়া ফুর্তি করতাছে! গ্রামের মানইজ্জততো গেল।
মৃধার ক্ষুধার্ত শরীরের গরম মাথা আরো গরম হয়ে গেল।
চল তোরা দেখি, আমরা কি মইরা গেছি নাকি? বাইচা থাকতে এইরকম কাম হইতে দিমু না। পাশের বাড়ির মোসলেম আর গফুরগো খবর দে।


বাড়ির উঠানে আগুন জ্বালায়ে গোল হয়ে বসছে গ্রামের টিকেথাকা শেষ বাউল দল। আজ ভরা পূর্ণিমা, সারা রাত একমনে গান গাইবে তারা। গান গাইতে গাইতে চলে যেতে চাইবে স্বর্গের কাছাকাছি কোন একজায়গাতে। পাকা চুলদাড়ি আর সাদা পোশাকের সাথে চাঁদের গঁলে পরা আলো। নুয়েপরা শরীর, ভাঙ্গা গলায়, বাঁশের পুরানো একতারা গুলো বাজিয়ে স্বপ্নপুরীর দরজাটাকে নাড়াবে। ঘুম ভাঙ্গাবে আজ অদৃশ্যলোকের জোনাকিদের।
হঠাৎ করে তফাদার আর তার লোকজন ঝাঁপিয়ে পড়লো আধোজাগরিত মানুষগুলোর উপর আর মৃধা পিছনে দাড়ায়ে রইল।
তারপরের গল্প আমি জানিনা। আপনারা কি জানেন? তবে পরেরটুকু আমরা সাম্প্রতিক কোন ঘটনার সাথে মিলিয়ে গল্পটা শেষ করতে পারি।



আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×