ওরা বলে চল সমুদ্রে যাই, আমি হাসি।
অতঃপর চুপচাপ রুমে ফিরে সিগারেট জ্বালিয়ে বারান্দায় যাই, ঝুম বৃষ্টিতে ভিজি। কখন যেন সিগারেটটা ভিজে যায়। ভকভক করে টানতে থাকি, ধোঁয়ার সাথে পানি ঢুকে মুখে; হালকা ঝিম ধরে মাথায়। রুমে ফিরে চায়ের গরম কাপ নেই আর আরেকটা ধরাই, ফিরে যাই বারান্দায়। এখনো থামেনি, টুপটুপ পানি পরে চায়ের কাপ ঠাণ্ডা করে দেয়। তাতে কি! পাশে বসে পাখিটা অবলীলায় গা ঝারে, আমি হাত দিতে চাই কিন্তু উড়ে যায়। মুখে ঝাঁপটা লাগে, চোখ বন্ধ করে ফেলি। ইতিমধ্যে সারা শরীর ভিজে গেছে, হালকা কাঁপুনি লাগছে, কোন খেয়াল নাই। ঝাঁপটা বাতাশে গা শিরশির করে, বসে পরি নিচে। কালো হয়ে আসে চারপাশ, কিছু শুকনো পাতা এসে ভিড় করে, ভিজে রঙ বদলায় আর বুক কাঁপানো শব্দ হয় আকাশ জুড়ে। পানি বের হবার পাইপটা বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে পা বেয়ে উঠে যেতে লাগে, আমি তাকিয়ে দেখি। নিচে জমা বালুগুলি চিকচিক করে, পা লাগাই আর শিহরিত হই। ঝিম মেরে পরে থাকি, দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে মুখ খুলে শ্বাস নেই। হটাৎ দেখি বর্ণিল এক বক্র রেখা তৈরি হয়েছে ঐ দুর আকাশে। চেয়ে থেকে মুগ্ধ হই, কখন যেন থেমে গেছে বৃষ্টিধারা।
ওরা বলে চল সমুদ্রে যাই, আমি বলি চলে আয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

