
নির্মল দীঘি, টলটলে পানি আর পাশে ভুতুড়ে পাহাড়
ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে নেশাখোরের দল।
উষ্ণ রোদটুকু গিলে ফেলছে চিবুকের ঘাম
আর তার সাথে হিম বাতাসের শীতল ছোঁয়া।
মেঘমালা, কাশফুল আর জংলি পাখি
সব বসেছে নিয়ে বিভিন্ন উপহার।
হেটে হেটে শুকনো গলা আর ফুসফুস যখন সাড়া দেয় না
কোত্থেকে এক ঝিরি এসে জানায় আহবান।
পাথরের বাঁকে বসে বসে যখন তারা শরীর জুড়ায়
বিকেলের শেষ রোদ তখন
স্বচ্ছ জলে তাদের ছবি এঁকে যায়।
এরই মাঝে হঠাৎ ভাবে কেউ
এত রূপ, এত রং, এত আয়োজন
এর চেয়েও ভাল মোর প্রেমিকার চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

