বর্তমান পৃথিবীতে তারাই উন্নতির শিখরে পৌঁছেছে যারা বিজ্ঞানমনস্ক। এছাড়া সামনের দিনগুলোতে আমাদের নতুন প্রজন্ম কোনভাবেই টিকে থাকতে পারবে না। এ জন্য আমাদের বিজ্ঞান ও গনিতের চর্চা বাড়াতে হবে বহুগুন।
বিজ্ঞানকে কেবল আমাদের বইয়ের পাতায় আটকে না রেখে বাস্তব প্রয়োগ দেখানোর মাধ্যমে তা আরো আকর্ষনীয় করে তোলা বাঞ্চনীয়।
রাধাগোবিন্দ্র চন্দ্র খালি চোখে আকাশের তারা পর্যবেক্ষন করে প্রমান করেছিলেন যে বিজ্ঞানচর্চার জন্য বিশাল বিজ্ঞানাগার বা মান মন্দিরের চেয়ে সবার আগে আগ্রহ জরুরি।
আমাদের দেশে কিন্তু সম্ভাবনার অভাব নেই। ছোট্ট একটা উদাহরণেই পরিস্কার হয়ে যাবে বিষয়টা। প্রায় আট কোটি জনসংখ্যার দেশ জার্মানির চেয়ে ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে যে একজন আইনস্টাইন, গাউস জন্মানোর সম্ভাবনা বেশী তা বুঝতে গেম থিওরী লাগে না।
সে জন্য প্রয়োজন যথাযথ সুযোগ সৃষ্টি এবং সব সম্ভাবনাময় প্রতিভার সঠিক পরিচর্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

