জার্মানীর ডয়েচ ভেলে আন্তর্জাতিক সেরা ব্লগ প্রতিযোগীতায় বাংলা ব্লগের আসিফ মহিউদ্দীন দুইটি আলাদা বিভাগে প্রতিদ্বন্দীতা করছেন। পৃথিবীর ১১ টি ভাষার সেরা ব্লগারদের ভেতরে ডয়েচ ভেলে দ্যা ববস প্রতিবছর পাঠক এবং বিচারকের বিবেচনায় কয়েকটি ব্লগ নির্বাচন করেন, এবং তাদের সম্মানিত করার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, বাক-স্বাধীনতা সহ অন্যান্য বিষয়ে মান সম্মত ব্লগিং এ ব্লগারদের উৎসাহিত করেন।
এই বছর বেশ কয়েকজন বাঙালি ব্লগার এই প্রতিযোগীতায় মনোনয়ন পেয়েছেন, এখন তাদের ভেতরে চলছে ভোট যুদ্ধ। তবে সামু থেকে মনোনয়ন পেয়েছেন কেবল আসিফ মহিউদ্দীন।
ব্লগারদের ভোট দিতে এই লিঙ্কে যানঃ
ভোট দানের পদ্ধতিঃ আপনি আপনার ফেসবুক, টুইটার বা ওপেন আইডি দিয়ে প্রত্যেকটি আইডি থেকে প্রতিটি ক্যাটাগরিতে প্রতিদিন একটি করে ভোট দিতে পারবেন। আপনি সেরা ব্লগার হিসেবে একজনকে ভোট দিতে পারবেন, সেরা সামাজিক সচেতনতায় প্রযুক্তিতে একজনকে, সেরা সোশ্যাল একটিভিজম ক্যাটাগরিতে একজনকে, সীমানাবিহীন সাংবাদিক পুরষ্কার ক্যাটাগরিতে বা সেরা বাঙলা ব্লগ হিসেবে একজনকে ভোট দিতে পারবেন।
এই লিঙ্কে গেলে নমিনেশন ট্যাবে Vote now অপশন পাবেন। ঐখানে ক্লিক করলে একটা বক্সে কিছু লোগো আসবে(যেমন ফেসবুক বা টুইটার বা ওপেন আইডি ইত্যাদি); সেখান থেকে ফেসবুক/টুইটার/ওপেন আইডি সিলেক্ট করুন। ফেসবুক/টুইটার/ওপেন আইডিতে লগিন করা হলে আপনার আইডি দিয়ে ববস এর একটা ফেসবুক এপ্লিকেশন Allow হতে চাইবে(আগে এই অপশনটি Allow করে থাকলে আর Allow করতে হবে না); ওটা এলাউ করে আবার ভোটিং পেজে যাবেন। এবার Vote now তে ক্লিক করলে দেখবেন ভোট দেয়া হইছে এমন কনফার্মেশন মেসেজ উঠছে।
এই দুইটি বিভাগে আসিফ ভাইকে ভোট দিতে পারেনঃ
সেরা বাংলা ব্লগ
সেরা সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন
বিঃদ্রঃ অপ্রাসঙ্গিক যেকোন মন্তব্য মুছে ফেলা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

