somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র মন্ত্রীর ''তালা'' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

১০ ই আগস্ট, ২০১২ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদের ছুটিতে ‘নিজ দায়িত্বে’ বাসাবাড়ি ও দোকানপাটের নিরাপত্তা নিশ্চিতের জন্য ''তালা'' বন্ধের যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন তা নিয়ে সোস্যাল মিডিয়া, ফেসবুক, গণমানুষ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ঝড় বইছে। একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে এর সমালোচনা করছেন সবাই।

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইস বুক থেকে শুরু করে সামহয়্যার ইন ব্লগ, বিডি নিউজ ব্লগ, সোনার বাংরাদেশ ব্লগ এবং বিভিন্ন ফেইস বুক পেইজ তালার সাথে রাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বেঙ্গাত্তক ছবি এবং মন্তব্য সহ সমালোচনা করেছেন। আর তাঁর সাথে বিভিন্ন ব্যাবহার কারী বিভিন্ন মন্তব্য পোস্ট করছেন ।

ফেইস বুক পেইজ ''বুললেই তু বুলবেন বুলছি'' এর অ্যাডমিন তাঁর পেইজে লিখেছেন, ''ঈদের ছুটিতে বাসায় তালা মেরে যাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তার খাতিরে মিস চেহারা ফাতুনের একটা কালার ফটো ভালো করে তালার সাথে সেঁটে দিন!! কারণ যত বড়ই চোর ডাকাত হোক না কেন!? ভূতের ভয় সবারই কম বেশি আছে!''

সামুতে ব্লাগহার ঠোঁটকাটা গত রাতে একটি ব্লগ পোস্ট করেন । যার শিরোনাম ছিল, ''চোর ডাকাতকে তালাবদ্ধ করুন এবং ----- ফাউল কথা বন্ধে মুখে তালা লাগানো হোক''
এতে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় যেন সবাই তালা লাগিয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাণ্ডজ্ঞান এতটাই কম যে তিনি অন্যদেরও তার নিজের মতো মনে করেন। এমনকি কোনো বোকা লোক আছে যে নিজের বাড়িতে তালা লাগায় না? মানুষ ঈদের আনন্দ করতে যাবে আর নিজের ঘরটা তালা মারবে না এটা তিনি ভাবেন কী করে? বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি কখনো এমন ছিল যে মানুষ তালা না মেরে নিশ্চিন্তে থাকতেন? মানুষ বাসা খালি থাকলে তালা লাগান এমনকি বাসায় লোক থাকলেও ভেতর থেকে তালা লাগান। এটাই নিয়ম।

তিনি আরো বলেন, ‘মানুষ তালা লাগিয়েই বাড়ি যাবে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো দু-এক জায়গায় তালা লাগানো প্রয়োজন। চোর-ডাকাত যারা আছে তাদের তালাবদ্ধ করুন। সেটার প্রয়োজন অনেক বেশি এবং এই দায়িত্বটা আপনার। আর এর চেয়েও ভালো হবে যদি নিজের মুখে তালা লাগাতে পারেন। ফাউল কথা শুনতে আর ভালো লাগে না।’
সামুর এই পোস্ট এ অনেক কেই স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে ।

দেশের সচেতন সমাজ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রীর এই কথায় দেশের নিরাপত্তা বেবস্থা তথা আইন প্রয়োগ কারী সংস্থাকে নিস্ক্রিয় করে তুলবে । আর এর ফলে রাজধানী সহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি অপরাধ বৃদ্ধি পাবে ।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ‘যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদের ঠিকমতো তালাবন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকা দরকার’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘তালার ওপর নির্ভর করতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন কী’।,তিনি গতকাল এক আলোচনা সভায় বলেন, বাড়ির নিরাপত্তা দিতে পারবেন না বলেই জনসাধারণকে তালার ওপর নির্ভর করতে বলেছেন মন্ত্রী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×