শান্ত সুন্দর ঐ দুটো চোখ, চেয়ে আছে আমার দিকে।
তার অনাবিল হাসি, কপট গাম্ভীর্য, কাকে যেন মনে করিয়ে দেই-
মোনালিসা!
না, সে মোনালিসার মতো হাসতে জানে না, সে হাসতে জানে উচ্ছল ঝরণার মতো।
কল কল শব্দে প্রবাহিত হয়, এক সময় থেমে যায় তা শীতের শুকনো নদীর মতো।
আবার হেসে উঠে সে,
আমার হ্রদয়ের দুকূল ছাপিয়ে উঠে তার হাসির ধ্বনি,
আমি কান পেতে রই, সেই হাসির সমস্ত শব্দটুকু শুষে নেবার জন্যে।
মাঝে মাঝে শরতের শান্ত আকাশের মতো তার শুভ্র মুখে দেখা দেয়
আষাঢ়ের ঘনঘটা,
জানি না কোন দুর্বোধ্য কারনে।
হয়তোবা অনুরাগের আতিশায্যে, হয়তোবা ভালবাসার গভীরতায়।
অবাক হয়ে তাকিয়ে থাকি তার পানে,
সে লজ্জা পায়।
লজ্জা.....
বড় এক দুর্বোধ্য জিনিস আমার কাছে।
তার লাজুক রাঙ্গা দুটি ঠোটের বাকানো হাসি, কি যেন বলতে চায় আমাকে,আমি বুঝি না।
আমি বুঝি শুধুই তাকে, যাকে খোজে ফিরছি সারা জীবন,
সে ধেয়ে আসুক আমার পানে, তার মায়াময় নীল আঁচল বাতাসে উড়িয়ে,
অধরার কাল বোরখা হতে বেরিয়ে সে চুম্বন করুক আমায়,
গ্রহন করুক আমার সবটুকুকে.......
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


