somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একবার চেষ্টা করি....

১০ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে দুর্নীতি রোধে প্রস্তাবিত লোকপাল (ন্যায়পাল) বিলে কঠোর বিধি অন্তর্ভুক্ত করতে খসড়া কমিটি গঠনের দাবিতে অনশনরত প্রখ্যাত গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে (৭৩) অনশন ভঙ্গ করেছেন। ভারত সরকার হাজারের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার তিনি অনশন ভাঙেন।
কঠোর দুর্নীতিবিরোধী আইনের দাবিতে গত মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তরে-মন্তরে আমরণ অনশন শুরু করেন হাজারে। এর ৯৬ ঘণ্টা পর গতকাল সকাল ১০টার দিকে এক গ্লাস লেবুর শরবত পান করে তিনি অনশন ভাঙেন। এ সময় হাজার হাজার সমর্থকের উদ্দেশে হাজারে বলেন, ‘আমাদের লড়াই এখানেই শেষ নয়, আমরা বৈঠক চালিয়ে যাব। আর আসল লড়াই তো মাত্র শুরু।’
গত শুক্রবার রাতেই কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের জোট সরকার হাজারের দাবি মেনে নেয়। কিন্তু হাজারে গতকাল সকালে অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। এ সময় হাজারে বলেন, ‘এটা ভারতের জনগণের বিজয়।’
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আন্না হাজারে অনশন ভাঙায় আমি খুশি।’ তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার সমঝোতার বিষয়টি আনন্দের।’
হাজারের সঙ্গে অনশনরত অন্য নেতারা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই যন্তরে-মন্তরে জনতার ভিড় বাড়তে থাকে। এ সময় অনশন-মঞ্চের সামনে হাজারের সমর্থকেরা মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মনমোহনের বিরুদ্ধে স্লোগান দেন। তখনই শোনা যায়, সরকার হাজারের সবগুলো দাবিই মেনে নিয়েছে।
মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল জানান, হাজারের দাবি অনুযায়ী সরকার একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। হাজারেসহ সুশীল সমাজের পাঁচজন ও পাঁচজন মন্ত্রী নিয়ে এ কমিটি গঠন করা হবে। কমিটির চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও কো-চেয়ারম্যান হবেন সাবেক আইনমন্ত্রী শান্তিভূষণ।
একটি সূত্র জানিয়েছে, সরকারের পক্ষে কমিটিতে আইনমন্ত্রী বীরাপ্পা মইলি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল ও পানিসম্পদমন্ত্রী সালমান খুরশিদ থাকতে পারেন। এ ছাড়া সুশীল সমাজের পক্ষে কমিটিতে আন্না হাজারে, প্রশান্ত ভূষণ, বিচারপতি সন্তোষ হেগড়ে ও অরবিন্দ কেজরিওয়ালের থাকার কথা।
সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর ফাঁস হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আন্না হাজারে কঠোর দুর্নীতিবিরোধী আইনের দাবিতে অনশনের পাশাপাশি বিক্ষোভের ডাক দেন। তাঁর ডাকে জনগণ ব্যাপকভাবে সাড়া দেয়। গত শুক্রবার নয়াদিল্লিতে আন্নার সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
অনশন শুরুর পর থেকে ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকেরা আন্না হাজারেকে অনশন ভাঙার অনুরোধ করে আসছিলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও অনশন ভাঙার জন্য তাঁকে অনুরোধ করেন। তবে দাবি আদায়ে অনড় থাকেন হাজারে। এএফপি, বিবিসি ও পিটিআই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×