অজস্র কাব্যের মরূপথে সারারাত্রী ভ্রমন শেষে,
ক্লান্তিতে নুয়ে পড়া কবির কবিতার খাতায় পড়ে থাকে
অলস কিছু অসংল্গ বুলির অযাচিত সংকলন ;
অবশ চেতনার পাড় বেয়ে নেমে নেমে আসা ব্যর্থতার জল
ভাসিয়ে নিয়ে যায় তার যাবতীয় সাংসারিক সীমারেখা।
তবুওতো আকাশ ভেঙ্গে বৃষ্টি আসার কথা ছিল,
কথা ছিল ছন্ছাড়া সময়ের কাছে হার না মেনে
অপার্থিব অমৃতে বীষে নীল হয়ে যাওয়া কন্ঠনালীতে
অসম্ভব কিছু বেদনানাষক কবিতাগুলো
কোমলভাবে ছুয়ে যাবে ক্লান্ত অধর;
অথচ আজ শুধু চাওয়া পাওয়া ঝুলিতে
পড়ে থাকে মৃতের গন্ধ শুকতে থাকা কিছু চতুর শেয়ালের অবহেলার ঘুনপোকা
সেইসাথে পুরোনো কবিতার খাতা থেকে বার বার উড়ে আসা
নিন্নমানের কিছু অসংলগ্ন লাইন, যারা প্রতিমুহূর্তে আমার দূর্বল বোধের
কোনায় কোনায় বিষাক্ত ছুরিকাঘাতে লিপ্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

