গত পর্বে প্রিয় পাঁচ ব্লগারকে নিয়ে সাজিয়েছিলাম লেখা। কিন্তু লেখাটি কিছুটা অসম্পুর্ণ। আমার কয়েকজন প্রিয় মানুষ গত তালিকায় ছিলেননা। পোস্ট বড় হয়ে যাওয়া বা আলসেমীর কারনে একসাথে প্রিয় ব্লগারদের তালিকা দেয়া হচ্ছেনা। আজকের পর্বে থাকছেন আমার পছন্দের আরো কয়েকজন।
যাহোক এটি একটি অকারণ পোস্ট। লেখকের ব্যক্তিগত পছন্দ মাত্র।
৬। পাপী ০০৭
ব্লগ লিখছেন খুব বেশিদিন হয়নি; ৮ মাসের মত। তার কবিতাগুলো আমি খুব পছন্দ করি, পাপগল্পগুলোও। প্রতিমাসে প্রকাশিত কবিতা সংগ্রহের একটা উদ্যোগ উনি গ্রহণ করেছিলেন। পরে কন্টিনিউশন দেখিনি। মাঝে মাঝে তাকে লিরিক লিখতেও দেখা যায়। তবে পাপী ০০৭ কবি হিসেবেই আমার পছন্দ।
অন্তরালে যীশু মিথ্যুক ছিলেন আর ধার্মিকের প্রার্থনালয় লাগে না। - কোন এক কবিতায় বলা পাপীর এই লাইন আমাকে তার ভক্ত হতে বাধ্য করেছে।
৭। তায়েফ আহমাদ
তায়েফের সাথে রাজনৈতিক মতাদর্শে বা ধর্মিয় দর্শনে আমার ডিফারেন্স অব অপিনিয়ন থাকতে পারে, তবে ব্লগার হিসেবে আমি তাকে সম্মান করি। তাকে যুক্তি দিয়ে কথা বলতে দেখেছি আর মানুষের মতামতের মূল্যায়ন করতেও। তার জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন সিরিজটি বেশ জনপ্রিয় আর আমার মতে ভবিষ্যতে বই আকারে প্রকাশ করার উপযুক্ত।
৮। একরামুল হক শামীম
ব্লগে জীবনানন্দকে নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি লিখেছেন একরামুল হক শামীম। শুধু জীবনানন্দকে নিয়ে লিখেছেন বলে নয় আর একটা মজার বিষয় আছে তার; সেটা হচ্ছে তার প্রোফাইল পিক (অবশ্য ইদানিং চেন্জ করেছেন)। তিনি শক্তিশালী লেখক।
রূপসী বাংলা : জীবনানন্দ দাশ আমার প্রিয় পোস্টের তালিকায় খুব প্রিয় একটি সংগ্রহ।
৯। আহমেদ রাকিব
ফটোগ্রাফির প্রতি আমার কিন্চিৎ দূর্বলতা রয়েছে। আহমেদ রাকিবের ফটো পোস্টগুলো আমার বেশ লাগে। এছাড়া তার কাব্য বা গদ্য বিশ্লেষনের ক্ষমতা আমাকে মুগ্ধ করে।
তার চাইছি তোমার বন্ধুতা সিরিজটি সম্ভবত ব্লগে সবচেয়ে জনপ্রিয় সিরিজ লেখাগুলোর একটি। অবশ্য আমার সবচেয়ে প্রিয় কিন্তু জীবনের চাকা (ছবি ব্লগ) - টি
১০। মেঘ বলেছে যাবো যাবো
কিছু কিছু মানুষ অনেক আপন হয়ে যায় অকারণে। কেউ কেউ অবলীলায় কাছে চলে আসে। বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। মেঘু আমার তেমনি এক বন্ধু। সে আমাকে নিঃসংকোচে তুই করে বলতে পারে, বয়েসে তফাৎ থাকলেও তাকে আমি তুমি বলি। ভার্চুয়াল এই ব্লগ জগৎ-এ হাসান মাহবুব আর মেঘু আমার পাওয়া বিরাট এক সম্পদ যার কোন মূল্যমান নেই।
মেঘুর সবচেয়ে বড় গুন পাঠককে লেখায়, মন্তব্যে ধরে রাখতে পারা। তার বানানের ব্যাপারে শুচিবায়ুগ্রস্থতা আছে। তার লেখা জীবণঘনিষ্ঠ।
আপাতত এটুকু। আবার লেখা হবে, সেই পর্যন্ত বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

