আমার কিছুই করা হচ্ছে না। অথচ রোজ ভাবছি কত কি করে ফেলবো! তারপরে প্রতি রাতে ঘুমাতে গেলে দেখি রোজকার মত আজকের দিনটাও একইভাবে কেটে গেছে, সেই একঘেয়ে রুটিন কাজে। আর তা থেকে শুধু নিজের উপরে বিরক্তি আর রাগ! ধুর...এই মেয়েটা কোন কাজেরই না।
আগে আমি জামা-কাপড়ে কি সুন্দর কাজ করতাম। আমার খুব শখের একটা কাজ ছিল। একটা জামা বানালে সেটা আরেকটু সুন্দর করার চেষ্টায় তার উপরে চুমকি, জরির নয় সূতার কাজ করা। আহা, কতদিন তেমন কিছু করা হয় না।
কিছুদিন আগে হঠাৎ মনে হল ছবি আঁকবো। কিন্তু কাগজ, পেন্সিল, রঙ সবই ছিল আমাদের বাসায়। তারপরে একদিন বাসায় যেয়ে সেগুলো নিয়েও আসলাম। মাঝে মাঝে মনে হয় একটা কিছু আঁকি। কিন্তু বসাই হয় না।
মাথার মধ্যে কতরকম আইডিয়া কিলবিল করে বেড়ায়। একটু সুস্থির হয়ে বসে লিখে ফেললেই হয়। কিন্তু আমার লেখাই হয় না। কেন যেন লিখতে একটুও ইচ্ছা করে না। মনে হয়, অতক্ষণ বসে থাকবো! ধুর কোন মানে হয়!
কতগুলো মুভি পড়ে আছে হার্ডডিস্কে। কিন্তু দেখাই হচ্ছে না। কেন যেন খুব বেশিক্ষণ মনযোগ ধরে রাখতে পারি না।
বইমেলা থেকে একগাদা বই কিনেছি। তারমধ্যে মনে হয় মাত্র সাড়ে তিনটা পড়ে শেষ করতে পেরেছি। আর বাকি সব অমনি শেলফের মধ্যে পড়ে আছে, উপরে ধূলা জমছে। বই পড়তেও ভাল লাগে না। তারচেয়েও বড় কথা সামনে পরীক্ষা, একটু পরীক্ষার পড়াতো পড়বো। কিন্তু সেটাতেই সবচেয়ে বেশি আলসেমি। বইগুলো যেমন কিনেছি তেমনি নতুনই রয়ে গেছে।
প্রতিটা দিন শেষ হয়ে গেলে মনে হয় আজকেও কিছু করা হল না। একটা কিছুতো হোক...একটা কিছু...কিন্তু কিছুই হয় না...
ভাল্লাগে না.......................
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


