somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর কাছে চিঠি (৪)

২৬ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড্ড জ্বালাচ্ছিস তুই আজকাল। এইতো এতটুকুন এখনো, এক ইঞ্চি কোনরকমে। তোর দুষ্টুমির শেষ নাই। এত কষ্ট দিচ্ছিস তুই মাকে! গত কয়দিন কোমর ব্যথায় নড়তেই পারছি না। এপাশ থেকে ওপাশ ফিরতে কেমন কাতরাতে হয়, যেন আমার হাড় মটমট ব্যারাম হয়েছে। আর দুপুরবেলা খেতে বসলে সব অসহ্য লাগবেই লাগবে। যেন সমস্ত গলা দিয়ে উঠে আসছে। তোর জন্য অফিসেও কামাই দিচ্ছি ক'দিন পর পর। আর তারপরে বসের ঝাড়ি খাচ্ছি। তুই জানিস না কেউ বকলে মা'র কত মন খারাপ হয়! তবু তুই এমনি কষ্ট দিচ্ছিস আমাকে। মাঝে মাঝে এমন রাগ হয়ে যায় তোর উপরে। তোর জন্য এত প্ল্যান-প্রোগ্রাম করেও আমার ঘুরতে যাওয়া হল না। জার্নিতে যদি ক্ষতি হয় তোর! শুতে-বসতে-খেতে...সব কাজেই কত কষ্ট। ঠান্ডা লেগে কান ব্যথা করছে ক'দিন ধরে। অথচ এটাই আমার সহ্য করতে হবে। ওষুধ খেয়ে সুস্থ হবো, সে উপায় নেই। ক্ষতি হবে তোর। মাঝে মাঝে মাথা ব্যথায় অস্থির হয়ে যাই, কিন্তু ব্যথার ওষুধ খাওয়া একেবারে নিষেধ। তুই আসার পর থেকে বদলে গেছে সব। আমি আর আগের আমিটা হতে পারবো না। একটা দিনের জন্যেও না। আমি এটাই চেয়েছি সবসময় মনে-প্রাণে। কিন্তু তারপরও হঠাৎ কখনো সেই আগের আমিটার জন্য মনটা কেমন করে উঠে! তাই বলে তুই ভাবিস না যে আমি চাই না তোকে, কিংবা ভালবাসি না। যতটা ভাল আমি বাসি তোকে পৃথিবীর আর কেউ তার কাছে যেতে পারবে না।

এই এতটুকুনি মানুষটা তুই, আঙুল দিয়ে মাপতে গেলে চোখেই লাগে না। এরমধ্যেই কি না তুই পুরোদস্তুর আস্ত একটা মানুষের মত দেখতে হয়ে গেছিস। এমনকি তোর দাঁতও তৈরি হতে শুরু করে দিয়েছে। ভাবতেই কেমন অবাক হয়ে যাই!

গত একটা মাস তুই আছিস এই কথাটাই আমার বিশ্বাস হতো না। কিছু অনুভবও করতাম না। কিন্তু গত কয়দিন খুব ভাবছি তোকে। আর কি অদ্ভুত সুন্দর সব স্বপ্ন যে দেখছি। গতকাল আর পরশু দিন খুব মেঘলা ছিল। সারাদিন একটু পর পর বৃষ্টি। রাতে আমি স্বপ্ন দেখলাম তোকে নিয়ে আসছি ইশকুল থেকে। এমনি সময় বৃষ্টি নামল। আমি ঝট করে বললাম, 'মা চল ভিজি'। আর তারপরে দুইজনে পুরো রাস্তা হই হই করে ভিজতে ভিজতে ফিরলাম। তারপরে দাদীর কাছে বকা। দাদী বকছে, আর আমরা দুই আসামী মাথা নিচু করে মিট মিট করে হাসছি। কি সুন্দর স্বপ্নটা! আবার দুপুরে স্বপ্ন দেখলাম তুই আমার ভিতরেই আস্তে আস্তে বড় হচ্ছিস। কিন্তু তোকে দেখতে একটা ডিমের মতন। সেদ্ধ ডিম। যত দিন যাচ্ছে তোর আকৃতি বদলে গোল থেকে মানুষের মত হচ্ছে। কিন্তু তারপরেও তুই ডিমটাই আছিস। কি যে মজার!

এখনো তুই নড়া চড়া করছিস না। আমি খুব ব্যগ্রভাবে অপেক্ষা করছি তোকে অনুভবের। পরম করুণাময়ের কাছে শুধু একটাই চাওয়া, তুই ভাল থাক। সুস্থ, স্বাভাবিকভাবে আয় এই পৃথিবীতে। মা তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×