somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম মানুষ মানবতাবোধ

০১ লা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কথায় কথায় ধর্মের বুলি কপচাই। আমার ধর্ম আমাকে এই শিখাইসে, সেই শিখাইসে। ধর্মই মানবতাবোধ শেখায়, নৈতিকতা শেখায়। কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢোকে না, মানবতাবোধ কিংবা নৈতিকতা শিখতে হলে ধর্মের আশ্রয় নিতে হবে কেন! আমি মানুষ না? তাহলে আমার মধ্যে এই সামান্য বোধটুকু কাজ করবে না কেন!

আমরা কথায় কথায় উদাহরণ দেই, নবীজী আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষের প্রতি সদয় হও, গরিবকে সাহায্য কর, মারামারি-হানাহানি করো না। নবীজী বলেছেন, তাই আমরা করবো। নইলে পাপ হবে। কেন নবীজীর উদাহরণ দিতে হবে? এই বোধটুকু আমার নিজের মধ্যে কাজ করবে না কেন! তাহলে আমি কিসের মানুষ! একজন মানুষকে কষ্ট পেতে দেখলে আমাকে আগে কেন মনে করতে হবে, আমার ধর্ম কি বলছে? কেন আমার নিজেরও কষ্ট হবে না, আর সেই বোধ থেকে আমি ওই মানুষটার কষ্ট দূর করার চেষ্টা করবো না! আমার ঘরের দরজায় একজন মানুষ ক্ষুধায়-তৃষ্ণায়, রোগে-শোকে কষ্ট পাবে, আর আমি কোণায় বসে হিসাব করতে ধরবো যে সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ-খ্রিস্টান। আমার ধর্ম নাকি বিধর্মীদের সাহায্য করার অনুমতি দেয় নাই। আমার ধর্মের না হলে তার কষ্ট আমার জন্য কোন অনুভূতির জন্ম দিবে না, বরং আমি আনন্দে বিগলিত হবো।

এরজন্যই কি সৃষ্টিকর্তা আমাদের মানুষ হিসেবে তৈরি করেছেন? চারটে পায়ের বদলে দুটো হাত আর দুটো পা দিয়েছেন। মাথায় মস্তিষ্ক নামে একটা বস্তুর সৃষ্টি করেছেন । হৃদয় নামক একটা অনুভূতির জন্ম দিয়েছেন! আমরা কথা বলতে আর লিখতে-পড়তে শিখেছি, আনন্দে হাসতে আর দুঃখে কাঁদতে শিখেছি। আমার একবারও মনে হবে না সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ, আমারই মত একজন মানুষ আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। সেই বোধটুকু তৈরি হতেও ধর্মের দোহাই দিতে হবে!

রাগ হয়ে গেল তো মারো.....কাটো.....ওই হিন্দুকে, মুসলমানকে, বৌদ্ধ আর খ্রিস্টানকে.......এতই সহজ! তৈরি করে দেখাও দেখি একটা প্রাণ। তৈরি করে দেখাও দেখি একটা মুসলমান নয় হিন্দু। যা তৈরি করবার ক্ষমতা তোমার নাই, যার সৃষ্টি রহস্য উদঘাটন করবার মুরোদ তোমার নাই, তা ধ্বংস করবার সাহস তোমার আসে কোত্থেকে? কে দিয়েছে সেই অধিকার?

আমার ধর্ম, আমার বিশ্বাস আমার কাছে। আমি বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি সেই বিশ্বাসেই চলি। আপনার বিশ্বাসটাও আপনার। আমি যেমন আশা করি আমার বিশ্বাসকে আপনি শ্রদ্ধা করবেন, তেমনি আপনার বিশ্বাসকেও আমি শ্রদ্ধা করি। ধর্মের দেয়াল তো আমাকে মানুষ আর আপনাকে অমানুষ করে তৈরি করে নাই। আমারও যেমন দুটো হাত, দুটো পা, চিন্তা করবার জন্য একটা মস্তিষ্ক, অনুভব করবার জন্য একটা হৃদয় আছে, আপনারও তাইতো আছে। সব ধর্মেরই মূল কথা, "সেই তিনি একজনই"। একজনই তৈরি করেছেন হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান। এবং সেই একজন আমাদের কোন অধিকার দেন নাই তাঁর সৃষ্টিকে ধ্বংস করবার। ধর্মের দোহাই দিয়ে মারামারি, কাটাকাটি করবার।
এই সামান্য কথাগুলো বুঝতে, উপলব্ধি করতে ধর্মের আশ্রয় কেন নিতে হবে! আমি মানুষ....এই বোধটুকু দিয়েই তিনি আমাদের তৈরি করেছেন। হুজুগে পড়ে আমরা অমানুষ হয়ে যাই। যারা ধর্মের দোহাই দিয়ে চরমতম অধর্ম করে বেড়ায় তাদের প্রতি ভয়ংকর ঘৃণা ছাড়া আর কিছু নাই।

খুব রাগ, কষ্ট, আর ঘৃণাবোধ থেকে এইসব লিখছি। দয়া করে কোন গলাবাজ ধার্মিক এসে বলবেন না 'এ ব্যাটাতো একটা নাস্তিক, ধর্মকে অবমাননা করে। গালি দাও এরে, ব্যান করো, ব্লা ব্লা ব্লা'। আমি আমার ধর্মকে ভালভাবে জানি আর বিশ্বাস করি বলেই এই কথাগুলো জোর গলায় বলতে পারছি। আমি জানি এবং বিশ্বাস করি আমার ধর্ম আমাকে কোন হিংসা, মারামারি-হানাহানি শেখায় নাই। দয়া করে কোন নাস্তিকও এসে সুযোগ সন্ধান করার চেষ্টা করেন না যে ধর্মেরই সব দোষ। পৃথিবীর কোন ধর্মই অশান্তির শিক্ষা দেয় নাই। সব ধর্মই পৃথিবীতে এসেছে শান্তির বার্তা নিয়ে।

এই দুটো দলের প্রতিই ঘৃণা জানালাম যারা ভুলে যায়, সবার উপরে মানুষ আর মনুষ্যত্বই শ্রেষ্ঠ। নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য যারা মানবতাবোধকে বিসর্জন দেয়। আঘাত করে অন্যের বিশ্বাসকে, অনুভূতিকে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×