somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর কাছে চিঠি (৭)

১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আজকাল তোকে নিয়ে কী ভীষণ ভয় যে হয়েছে! সবকিছুতেই আমি ভয় পাই। কিছুদিন আগেও যে ভয়টা আমি পেতাম শুধু তোর বাবাকে নিয়েই, বিচিত্র সব ভয়!

আমি ইদানিং বড় বড় দালান দেখলে ভয় পাই। মনে হয় এখন যদি ভূমিকম্প হয়, কি উপায়টা হবে। যদি সব হুড়মুড় করে ভেঙ্গে পড়ে, ধ্বংস হয়ে যায়। আমরাতো কেউ বাঁচবো না। তাহলে আমার সোনামণিটাকে আমার আর দেখাই হবে না। ছুঁয়ে দিতে পারবো না তোকে, আদর করা হবে না। ভয়ে আমার গা শিউরে উঠে। একটা মুভী দেখেছিলাম কিছুদিন আগে, ইনসাইড নাম। সবটা তোকে বলবো না, ভয় পেয়ে যাবি। কিন্তু কয়দিন ধরে রোজই যখন রাতের বেলা রাস্তা দিয়ে একা ফিরি আমার মনে হয় খুব ষন্ডা-গুন্ডা লোকজন এসে আমাকে আক্রমণ করবে আর ওইভাবে তোকে নিয়ে যাবে আমার কাছ থেকে। আমাকে যদি কেটে-কুটে ফেলে, তাতে আমার একটুও ভয় নাই। কিন্তু তোকে যদি নিয়ে যায় সোনা, আমি কি নিয়ে থাকবো তখন! আমি একটুতেই তাই চমকে উঠি।

এই পৃথিবীর আর কাউকে তোর জন্য নিরাপদ মনে হয় না, কাউকে বিশ্বাস করতে পারি না। তোর এক খালামণির কথা শুনেছিলাম, বাবু হওয়ার পর ডাক্তাররা তাকে গোসল করানোর জন্য একটু সরিয়ে নিতেই সে নাকি জোর চিৎকার করছিল, 'কোথায় নিচ্ছেন আমার বাবুকে!' তখন শুনে হেসেছিলাম। কিন্তু এখনতো আমারও এমন মনে হয়। এমন সব মানুষদের ভয় পাই আর সন্দেহ করি...যারা কখনো কোনদিন তোর কোন ক্ষতি করতে আসবে না। খুব খুব ভালবাসে তারা তোকে। তবু তাদেরও আমার ভয়। আমার কথা শুনলে ওদের নিশ্চয়ই অনেক কষ্ট হবে। তুইও কি আমাকে খারাপ ভাবছিস সোনা? কি করবো বল! আমি যে মা!

তোর নানুমনিকে যখন বলি আমার কত কষ্ট হচ্ছে, তখন আমাকে বলে "মা হতে হলে কষ্ট করতেই হয়। কষ্ট না করলে মা হওয়া যায় না। আমরাও এমন কষ্ট সহ্য করেছি তোমাদের জন্মের সময়।" এরজন্যই বুঝি তোর জন্য আমার এত টান, এত ভালবাসা! মায়েরাতো এমনই হয়।

এরজন্যই বাঘ যখন নিজের বাচ্চাকে খেতে আসে, বাঘিনী জীবন বাজি রেখে লড়াই করে। তখন বাচ্চাই তার জন্য সবকিছু। মা পাখিটা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। মাতো মা-ই, যে পাখি মা-ই হোক, বাঘ মা-ই হোক, আর মানুষই হোক।

কাল যখন সন্ধ্যার পর থেকে তোর নড়াচড়া টের পাচ্ছিলাম না, তুই কি জানিস কেমন অস্থির হয়ে গিয়েছিলাম আমি! এইভাবে মাকে টেনসনে ফেলতে হয় বুঝিরে পাজী! ঘুমাচ্ছিলি তুই? সারাদিন খেলে টেলে ক্লান্ত ছিলি খুব। একটুখানি টুক টুক করেওতো জানান দিতে হয়, মা, আমি আছি। খুব ভাল আছি। নাকি সারারাত ঘুম হয় নি বলে ক্লান্ত ছিলি খুব! কষ্ট হয়েছিল তোর? আর তোকে কষ্ট দিবো না। প্রমিজ করছি সোনা। তুই ভাল থাকবি, অনেক অনেক ভাল। মা তোর জন্য কত অধীর হয়ে অপেক্ষা করছে তাতো তুই জানিস। মার জন্যই তোকে ভাল থাকতে হবে।

তোর জন্য অনেক অনেক ভালবাসা...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×