চিরন্তন।
০১-০২-২০১০
আমাকে কে যেন একজন ডেকে বল্ল তুমি ভয় পেওনা
একজন অদ্বিতীয় ঈশ্বর আছেন
যে তোমাকে সব সময় নজর বন্দি করে রেখেছে,
তুমি তার কাছে মাত্র শিশু সমতুল্য
তোমার মনের সকল ভাষা সেই একমাত্র বোঝে,
যার কাছে লুকোচুরির কোন গঞ্জায়েস থাকবেনা
তার কাছে আছে এই বসুধার সমস্ত ইতিহাস
বহমান সভ্যতার সমস্ত খুটিনাটি চাবিকাটি
তার কাছে আছে এই পৃথিবীর বিলুপ্তি যাওয়া সমস্ত ঘটনা,
আছে না সভ্যতার ভিডিও চিত্র
পৌছান আর অপৌছানের যতনা মানচিত্র,
আছে শুধু চিহূবাহিত ভোরের বিশ্বরবির মতো সত্যের আলোকে
আছে আকাশে বুকে ঘটে যাওযা নক্ষত্রের আত্মহত্যার কাহিনী,
আছে সূর্য্যের দু-ডন্দ আধার জয়ের ইতিহাস
আছে তোমার আর আমার মাঝে ঘটে যাওয়া যতনা
একদিন তেমনি ভাবে প্রকাশ হবে
যেভাবে তোমরা খুব ধুমধামে প্রকাশ কর তোমাদের
ঘটনা গুলো ব্যতিক্রম কোন কিছুই নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

