আমাদের দেশে এবছর স্বাধীনতার চল্লিশ বছর উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার অসাধ্য স্বাধ আমরা চল্লিশ বছর ধরে আস্বাদন করে যাচ্ছি, কিন্তু উদরর্পুতি হচ্ছে না। হচ্ছে শুধুই তৃপ্তির ঢেকুর তোলা। কারন চল্লিশ বছরে আমরা এখনও অর্জন করতে পারিনি, অর্থনৈতিক স্বাধীনতা । আর অর্থনৈতিক স্বাধীনতাই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের মুল লক্ষ্য।
আমাদের দেশের কৃষকেরা পাচ্ছেনা তাদের অনেক শ্রমে উতপাদিত পন্যের সঠিক মুল্য। তারা পারছেনা তাদের স্বাভাবিক জীবন কাটিয়ে দিতে। নিদারুন কষ্টে দিনযাপন করছে আমাদের দেশের কৃষকেরা। শুনতে কি কেউ পায় কৃষকদের কান্নার আওয়াজ? না কেউ পায়না..............।
কৃষকেরা যদি না পায় তাদের ন্যায্য পাওনা তাহলে কিভাবে আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব? কৃষকেরা যতদিন তাদের পন্যের ন্যায্য মুল্য না পাবে, যত দিন তাদের কে যত টুকু সম্মান দেয়ার দরকার ততটুকু না দেই তত দিন আমরা শুধু উন্নয়নশীল দেশের তকমা আমাদের গায়ে সাটানো থাকবে। পারবো না কোন দিন উন্নত দেশের কাতারে দাড়াতে।
আমাদের দেশের রাজনীতিবীদদের রাজনৈতিক দৃরদর্শীতার অভাবে আর কর্মপরিকল্পনার অভাবে আমরা পিছিয়ে আছি অনেক দুরে। তবুও ঐ রাজনীতিবীদদের নিকট একটাই চাওয়া, দয়াকরে কৃষকদের নিয়ে একটু ভাবুন..............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


