রসায়নের ছাত্র হওয়ায় ফিজিক্স মাইনর ল্যাব করতে হত। আমাদের ল্যাব করাতেন ওসিত স্যার আর এক ম্যাডাম। ম্যাডাম ভাইভার সময় গ্লুকোজ বিস্কুট খেতেন আর ভাইভায় আমাদের নাজেহাল করার অপচেষ্টা চালাতেন। ফাইনাল ল্যাব পরীক্ষায় আমার অপটিক্সের একটা এক্সপেরিমেন্ট পরে যা আমি ভাল বুঝতামনা তাই ভাইভার সময় ভয় নিয়ে ম্যাডামের বাউন্সার মোকাবেলা করতে গেলাম, ঠিক সে সময় ম্যাডামের একটা ফোন আসায় ম্যাডাম বাইরে গেলেন। আর দুপুরে কিছু না খাওয়া পেটকে ঠান্ডা করার এই সুযোগ ভেবে টেবিলের উপর যে চারটি বিস্কুট অবশিষ্ট ছিল তা পেটে চালান করে দিলাম । এরপর ম্যাডাম এসে শুরু করলেন প্রলয় নৃত্য আর ফোঁস ফোঁস করে বলেন "আমার বিস্কুট কোথায়? আমার বিস্কুট কোথায়? আমি তোমাদের সবাইকে ফেল করাব।" ম্যাডামের এ প্রলয় নৃত্য দেখে ল্যাব এসিস্ট্যান্ট ডেকে আনলেন ওসিত স্যারকে। স্যার ছিলেন অ্যাজমা পেশেন্ট তাই কিছু বলার আগে মুখ হাঁ করে থাকেন। অবশেষে ম্যাডামকে শান্ত হতে বলে তিনি ভাইভা শুরু করলেন। কিছু না পারার ভয় সাথে বিস্কুট খাওয়ার মাইনর অপরাধে আমি হাঁ হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি আর স্যার ভেবে নিলেন আমি তাকে নকল করছি। আমি যখন নিশ্চিত স্যার তার কমন ডায়ালগ " তোমাকে শূন্য দিলাম" বলে আমাকে বিদায় করে দিবেন তখন তিনি বললেন, "ডিম চেন? এই যে দেখ তোমাকে বড় ডিম দিলাম।"
ফাস্ট ক্লাসের স্বপ্ন ফাস্ট ইয়ারে বন্ধ করে দেয়ার পিছনে যাদের অমূল্য অবদান ছিল তাদের মাঝে এ দুজন সম্মানিত স্যার এবং ম্যাডাম। যাদের ভুলে গিয়েছিলাম ডির্পাটমেন্টের তাজমেরী ম্যাডাম,
আনোয়ার স্যার আর মোফাজ্জল স্যারের অনুপ্রেরণায় শেষপর্যন্ত ফাস্ট ক্লাস পেয়ে। জিকসেস এর ভাইভা রম্য আত্মকথা পড়ে আজ আবার তা মনে পরল আর তাই আপনাদের সাথে শেয়ার করা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

