নাগাল
হাত বাড়ালে যায়না ছোঁয়া- আকাশ অনেক দূরে,
মনটা তোমার আকাশ হলে- যেতাম আমি উড়ে।
চোখ মেললে যায়না দেখা, বাতাস দিলে দোলা;
বুঝতে পারি এক নিমিষে আঁচল তোমার খোলা।
ঘুমের মাঝে স্বপ্ন আসে তুমি এসে দাঁড়াও পাশে,
ইচ্ছে করে বলবো কথা মন ভরে যায় কী আবেশে!
রঙ বাহারী ফুলে যেমন লুকিয়ে থাকে মিষ্টি সুবাস,
তোমার চোখে দেখি তেমন ভালবাসার সুপ্ত আভাষ।
সাগর জলের নোনা স্বাদ যাই ভুলে তার কুলে এসে,
নাবিক আমার মনটা তখন পালের টানে শুধুই ভাসে।
দিগন্তের ঐ সুদূর পানে আকাশ সাগর মিলছে যেমন,
ধরা ছোঁয়ার বাইরে থেকেও মনের মাঝে আছো তেমন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

