দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সম্মান রেখেই বলছি। যে কারণে ব্রাজিল বা আর্জেন্টিনার স্ব-স্বদেশের চাইতেও বাংলাদেশে তাদের সমর্থক বেশি, ঠিক সেই কারণেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় দেশে সরকারী বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বেশি। আমার কথা হয়তো অনেকেরই পচ্ছন্দ হবে না। ভাই গালি গালাজ না করে যুক্তিগুলো খন্ডন করুন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যখন সবাই ভর্তি হয়, তখন অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ্ওয়া শিক্ষার্থীদের সরকারী (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের থেকে যোগ্যতা অনেক কম থাকে। তবে মজার বিষয় হলো শেষ বর্ষে এসে এই পরিসংখ্যানটা উল্টে যায়।
কারণ...
১. পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষকরা টাকার লোভে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বেশি সময় দেন।
২. বাংলা মিডিয়াম হ্ওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজির চর্চ্চাটা হয় না। তাই অনেক পিছিয়ে পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (বাংলা ভাষাকে অসম্মান করছি না। আমি মনে করি বাংলাকে সঠিক ভাবে সম্মান দেখাতে হলেও ইংবেজী ভাষাটা জানা প্রয়োজন।)
৩. ছাত্র রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোর লেজুরবৃত্তি। মেধাবী শিক্ষার্থীকে অন্ধ করে দেয়।
৪. টাকা লাগে কম, তাই শিক্ষার্থীরা অনেক সময়ই শিক্ষাটাকে গুরুত্বদিতে চায় না।অহেতুক পরীক্ষা পিছানো বা ক্লাস বর্জন...
৫. সেসনজট...
৬. ইচ্ছে মাফিক বিষয় না পেয়ে অনেকে এমন সব বিষয়ে পড়তে বাধ্য হয়, যে বিষয়ে তার কোন আগ্রহ নেই।
৭. আর ভাল ভাল শিক্ষার্থীগুলো পাশ করার পর, স্কলারশিপ নিয়ে চলে যায় দেশের বাইরে। তার পরাশোনার জন্য প্রতি বছর দেশের যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তা আর মনে থাকে না।
৮. (অযৌকত্তিক যুক্তি) বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটি শিক্ষার্থীও দেখাতে পারবেন না যে বেকার বসে আছে। কিন্তু পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা নিজেই হিসেব করুন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

