১
জর্জ বার্নার্ড শ একবার দু বান্ধবীকে নিয়ে একটা পার্টিতে গেলেন। তিন-পা অলা এক টেবিলের তিন ধারে বসলেন তাঁরা। কেউ কি জানেন মাঝখানে কে বসেছিলেন- বার্নার্ড শ, নাকি বান্ধবীদের কেউ?
২
খাওয়া দাওয়া হচ্ছে। খোশমেজাজী বার্নার্ড শ ফান করলেন একটা। বান্ধবীদের দিকে তাকিয়ে বললেন, বলো তো আমার দু ঠ্যাঙ্গের মাঝখানের শক্ত জিনিসটা কী?
৩
হাসিঠাট্টা, আড্ডা, খাওয়া দাওয়া চলতে থাকে।
৪
উচ্ছল বান্ধবীদের হঠাৎ বার্নার্ড শ জিজ্ঞাসা করলেন, বলো তো G H O T I বানানের উচ্চারণটা কী হবে? বান্ধবীদ্বয় কলকলিয়ে হেসে উঠে বললেন, তুমি বড় রসিক মানুষ হে, বাঙালিদের মতো, যারা G H O T I অক্ষরগুলো দিয়ে বাংলায় ঘটী লিখে থাকেন।
বার্নার্ড শ অখুশি হলেন না। বোকা বান্ধবীদের ফোনেটিক উচ্চারণের মাহাত্ম্য বুঝিয়ে বললেন G H O T I হলো F I S H. আমরা E N O U G H এর G H (F), W O M E N এর O (I) এবং M O T I O N এর T I (S H) বসিয়ে G H O T I এর উচ্চারণ F I S H করতে পারি।
৫
খাওয়া দাওয়া শেষের দিকে। লাস্যময়ী বান্ধবীদের একজন বার্নার্ড শ-কে জিজ্ঞাসা করলন, বললে না যে বাছা তোমার দু ঠ্যাঙ্গের মাঝখানে শক্ত জিনিসটা আসলে কী?
বার্নার্ড শ খুব লজ্জা পেলেন। কারণ দু ঠ্যাঙ্গের মাঝখানে তখন কোনো শক্ত জিনিসই ছিল না।
৬
অনেকদিন পর বার্নার্ড শ আরেকটা পার্টিতে গেলেন। সেখানেও মেয়ে-ভাগ্যবান বার্নার্ড শ'র সাথে দুজন বান্ধবী ছিলেন।
আপনারা প্রথমে যা ভেবেছিলেন, ঐ কথাগুলো আসলে এ-দিনের পার্টিতে হয়েছিল।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



