somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহারার বক্তব্যে হতাশ, ক্ষুব্ধ আবু বকরের পরিবার ও শিক্ষক শিক্ষার্থী

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মনে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করা খুব স্বাভাবিক ঘটনা। আমরা নিরীহ মানুষ। কার বিরুদ্ধে অভিযোগ করব? কার কাছে বিচার চাইব? ওপরওয়ালা আছেন। তিনি সব দেখবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এই প্রতিক্রিয়া তাঁর ভাই মুদি দোকানদার আব্বাস আলীর। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে আরও বলেন, ‘আজ যদি প্রধানমন্ত্রীর ছেলে মারা যেত, তাহলে কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতেন?’
গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তিন মন্ত্রণালয়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি সেটিই বড় বিষয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে গভীর হতাশা ব্যক্ত করেছেন। তাঁরা মনে করেন, এই বক্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই ছাত্রলীগের সন্ত্রাস ও ভর্তিবাণিজ্য চলছে। সরকার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন একটি মর্মান্তিক মৃত্যুকে কোনোভাবেই বিচ্ছিন্ন বলার সুযোগ নেই। যে মায়ের বুক খালি হয়েছে, তিনিই জানেন এর কষ্ট। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বললে তা তো অপরাধীদের পক্ষেই যায়। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আন্তরিক হবেন।’
নিহত আবু বকর যে বিভাগের ছাত্র, সেই ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, ‘মন্ত্রী কোন দৃষ্টিভঙ্গিতে এ কথা বলেছেন তা তিনিই জানেন। বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র অকালে মারা গেল, এর চেয়ে বড় ব্যাপার আর কী হতে পারে। আমরা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকারিয়া বলেন, ‘প্রথম সেমিস্টার থেকে পঞ্চম সেমিস্টার পর্যন্ত প্রতিটি বর্ষেই আমি ওর কোনো না কোনো কোর্সের শিক্ষক ছিলাম। এমন সম্ভাবনাময় ছেলে সচরাচর আসে না। এমন একটি ছেলের মৃত্যু নিয়ে দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী যদি এভাবে কথা বলেন, তাহলে তা কেবল অশোভনই নয়, অপমানজনকও।’
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন আওয়ামীপন্থী শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, ছাত্রলীগের সংঘর্ষের পরিণতিতে বকরের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবাই এ ঘটনায় শোকাহত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সেই শোককে ক্রোধে পরিণত করতে পারে।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সবাই ক্ষুব্ধ ও হতাশ। কলেজে ভর্তি ও চাঁদাবাজি নিয়ে শিক্ষাঙ্গনগুলোতে অনেক দিন ধরে ছাত্রলীগের সন্ত্রাস চলছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না।
ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরাও: ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল খন্দকার বলেন, ‘বকরের এই মৃত্যু দেশের সব মানুষকে ছুঁয়ে গেছে। কিন্তু নির্দয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বিষয়টিকে তুচ্ছ করে যেভাবে বক্তব্য দিলেন, তাতে আমাদেরই লজ্জা হচ্ছে।’
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইফতেখার উদ্দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপমানজনক। এর জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হক বলেন, ‘শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনজীবীও। এমন বক্তব্য তিনি কীভাবে দিলেন! বোধ থাকলে তাঁর পদত্যাগ করা উচিত।’
আইন বিভাগের ছাত্র রিয়াদুল ইসলাম বলেন, ‘শোকে আচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি অপমানজনক বক্তব্য।’
জানতে চাইলে আবু বকরের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, রাষ্ট্রের জন্য এই ঘটনার তদন্ত বা বিচার করা কোনো ব্যাপার না।’ তিনি বলেন, সরকারের বিষয় সরকার দেখবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুুঁজে বের করে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। আজ তদন্ত কমিটি বৈঠকে বসবে।
টিয়ার শেল বা গুলির আঘাতে মারা যাননি আবু বকর: ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, ভোঁতা কোনো কিছুর আঘাতেই আবু বকর মারা গেছেন। তাঁর মৃতদেহে গুলির কোনো আলামত মেলেনি।’ কমিশনার আরও দাবি করেন, ‘পুলিশের টিয়ার শেলের আঘাতে মারা যাওয়ারও যৌক্তিক কারণ নেই। কারণ, পুলিশ এখন যে ধরনের টিয়ার শেল ব্যবহার করে, তাতে শেলের শক্ত অংশ নিক্ষেপক অস্ত্রের সঙ্গেই থেকে যায়। নরম অংশটুকু দূরে ছড়িয়ে পড়ে। এই নরম অংশের আঘাতে কারও মৃত্যু হওয়া অসম্ভব।’
ছাত্রদলের ধর্মঘট: আবু বকরের মৃত্যু ও ছাত্রলীগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। তারা এ ঘটনায় ব্যর্থতার অভিযোগে উপাচার্যের পদত্যাগও দাবি করেছে।
গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম এই কর্মসূচি ঘোষণা করে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে এবং ১১ ফেব্রুয়ারি জেলা শহরে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আহত হন ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর। ৪০ ঘণ্টা চিকিত্সাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×