somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রি শেষের কাব্য

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কড়কড়ে রোদ উঠেছে। এরকম রোদে বাবুকে নিয়ে ছাদে আসা উচিত হয়নি। আবার বাসায় একাও তো রেখে আসা যায়না, কাপড় শুকাতে যাওয়াটাও এখন ঝক্কি মনে হচ্ছে। আচ্ছা, আমি শুয়ে আছি কেন ছাদে?? বাবুর হামাগুড়ি দেবার বয়স হয়ে গেছে, দেখা যাবে হামা দিতে দিতে ছাদের কিনারে চলে যাবে। মানুষটাকে কতোবার করে বললাম রেলিং ছাড়া ছাদওয়ালা বাড়ি ভাড়া নিও না, কে কার কথা শুনে! ঠিক যা আন্দাজ করেছিলাম, বাবু হামা দিতে দিতে ছাদের কিনারে চলে গেছে...আমি দৌড়ে উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বাবু হামা দিয়ে কিনারার দিকে চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছি...বাবু, বাবু,...আর কোনো নামও তো মনে পড়ছে না...বাবু আমার ফিরেও তাকাচ্ছে না...কি নামে ডাকবো...ছাদের কিনারায় চলে গেছে বাবু...আমার ডাক শুনছে না...আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আমি উঠতে পারছি না, দৃষ্টিও ঝাপ্সা হয়ে আসছে...

কাঁদতে কাঁদতেই স্বপ্ন ভাংলো। চোখের পানি মুছে নিলাম। আজ প্রথম না, ঠিক একই স্বপ্ন গত কয়েক রাতের সঙ্গী। ওকে বললেই বলবে, এই সময় এতো দুশ্চিন্তা করো কেন? এই যে, পুরো রাতটা এখন ঘুমহীন কাটবে, আর মানুষটা পাশে শুয়ে মজা করে ঘুমাচ্ছে। কেমন অঘোরে ঘুমাচ্ছে...দেখে মায়া লাগছে। নাক ডাকছে না। এই জিনিষটা আমার অন্যরকম লাগে। বাবা, বড় ভাইয়া এমনই নাক ডাকা ডাকতো,পাড়ার অন্য বাড়ির মানুষেরও মনে হয় ঘুমাতে কষ্ট হতো। আবার আমি কিংবা মা কিংবা ছুটকীটা পুরা নিঃশব্দে ঘুমাতাম। কিশোরী মনে তখনই ঢুকে গেছে যে পুরুষ হলেই নাক ডাকতে হবে। মানুষটা কেমন নিঃশব্দে ঘুমাচ্ছে...নাকটা চেপে ধরে দেখি নাক ডাকে কিনা। ঘুমটাও ভেঙ্গে যেতে পারে...গেলে যাবে। আমি নির্ঘুম রাত একা কাটাবো কেন??

নাকটা চেপে ধরতেই লাফ দিয়ে উঠল ও...কিছুটা ক্যাবলার মতো হয়ে গেল। বললো,"কি হয়েছে?" বলেই আবার চারদিকে কি যেন খুঁজছে। আমার তো হাসি পাচ্ছে। ও কি ভেবেছে ঘরে চোর ঢুকে ওর নাক চেপে ধরেছে?
আমি হাসতে হাসতে বললাম, "কই...কিছু হয়নি তো।" এইবার ও একটু অবাক সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, ভাবছে পাগল হয়ে যাইনি তো। আমার মজাই লাগছে।
আমি স্বাভাবিক গলায় বললাম, "ওই স্বপ্নটা আবার দেখেছি, আর ঘুমাতে পারছি না।"
" ওই জন্যে কি আমার নাক চিপে ধরা?"-একটা ভুরু উচিয়ে মজার ভঙ্গিতে তাকালো ও।
আমিও বিজ্ঞের মতো করে বললাম, "হুমম।"
আমি আঙ্গুলে শাড়ি প্যাচাতে লাগলাম , চোখ তুলে তাকিয়ে দেখি বেচারা ঘুম ঘুম চোখে হাই তুলছে, আমার দেখেই খারাপ লাগছে, কাল সকাল থেকেই আবার অফিস, আবার হাড়-ভাঙ্গা খাটুনি। মাঝখান দিয়ে আমি ঘুম ভাঙ্গালাম।
নীরবতা ভাংতে আমিই কথা শুরু করলাম, "এ্যাই শোনো, আমাদের বাবুর একটা নাম রাখতে হবে।" ও তো অবাক, আমি ওকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই বললাম,"প্রতিরাতে স্বপ্নে বাবুকে ডাকতে থাকি, শুনতেই পায় না...", আমার চোখ দিয়ে এক ফোঁটা জল কেমন করে যেন গড়িয়ে পড়ল।
ও হাসতে হাসতে বললো,"ছেলে না মেয়ে তা-ই তো জানো না, কি নাম রাখবা?"
"কেন? অনেক নামই তো আছে,ছেলে-মেয়ে দুজনেরই হয়, সেরকম কিছু একটা রাখবো।"
"নাহ, এইসব নাম ভালো লাগে না, তোমার যদি খুব ইচ্ছা হয়, তাহলে আসো দুইটা নাম রাখি, ছেলের নাম আর মেয়ের নাম, তুমি স্বপ্নে দুই নামে ডাকার সময় পাবে তো?"
আমি এবার একটু বিরক্ত চোখে তাকালাম। ও আবার চুপ মেরে গেলো। আবারো নীরবতা। বেচারা মজা করছিল, কেন যে বিরক্ত হতে গেলাম!!


অপরাধবোধ থেকেই জিজ্ঞাসা করলাম, "চা খাবে?", যদিও জানি ও চা-টা তেমন খায় না।
ও চুপ করে মাথা নাড়লো। সাথে সাথে বললো,"এখন কি ঘুমাতে যাবো মহারানী??"
আমি হ্যাঁ-বোধক মাথা নাড়লাম। আমার দিকে তাকিয়েই ও ফিক করে হেসে দিল। তারপরে বললো, "অনেকদিন রাত জাগা হয় না, না?"
"আমি তো প্রতি রাতেই জাগি, তোমার জাগা হয় না আর কি!!"
"মাঝে মাঝে এভাবে খুনের অ্যাটেম্প্ট নিতে পারো ঘুম ভাঙ্গানোর জন্যে, তাহলে যদি রাত জাগা হয় তোমার সাথে..."হাসতে হাসতে বললো।
"থাক, তুমি ঘুমাও, রাত আর জাগতে হবে না।"
"রাত তো প্রায় শেষ, আর কি ঘুমাবো...বরং তুমি একটা গান শুনাও।"
"হুমম...আর কাজ নাই, রাত-বিরেতে উনাকে এখন গান শুনাই"
"কেন, আগে রাত জাগতে না নাকি গান শুনাতে না??"
"আগের কাহিনী মনে করতে করতে ঘুম দাও, প্যাচাল পাড়তে হবে না"
"আরে কি আশ্চর্য...আমাকে জাগিয়ে এখন ঘুম দাও ঘুম দাও শুরু করেছে!! "
আমি হেসে দিলাম, জিজ্ঞাসা করলাম,"তাহলে কি আজ আর ঘুমাবে না?"
ও দুষ্ট হাসি দিয়ে বললো, "নাহ...রাত্রি তো প্রায় শেষ, চলো আগের মতো রাতভর গল্প করি।"
"হ্যাঁ চলো গল্প করি ",আমিও সাথে সাথে জবাব দিলাম- "কিন্তু মাত্রই তো রাত্রি শেষ বললে ,তাই না?? তাইলে আর রাতভর গল্প কি?? গল্প বাদ দিয়ে চলো ঝগড়া করি।"
"আরিব্বাপ!! তোমার মতো ঝগড়াটে মেয়ে তো এই জীবনে একটাও দেখিনি!!"
"দেখবেও না..."
.... .... ....
..... ........ ...........

রাত প্রায় শেষ হয়ে আসছে , রাত্রি শেষের কাব্য কি শেষ না হয়ে পারে?



রাতের শেষে ভর দুপুরের কাব্য
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×