চুলে চিরুনি চালাতে যেয়ে, আয়নার বিপরীতে
মাথায় হাত রেখে বলি, হায়
বেড়ে যাচ্ছে বয়স।
কর্পূরের মতো উবে যাচ্ছে জীবন
সময় মেলেছে পাখা, অদৃশ্য আকাশে
ইশ্বর ঘুরে বেড়ান তাঁর বায়বীয় রাজত্বে-
আয়নার বিপরীতে ভাবনায় এসব আসে হায়
সময়ের পিঠে সময় চড়ে সময় কেমন দ্রুত ফুরায়
জীবন কাছে জীবন চেয়ে মানুষ শুধু জীবন হারায়।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


