ও জীবন সুখু নাইয়ার বন্দন;
স্মৃতির ইকেবেনায় রাখা কান্দন
নামের এক ফুল, বিলায় আজাব।
এ কোন খেয়াল দেখরে দুনিয়ায়
স্বপ্নটা দেখায়ে যে পেয়ে যায় পার
সে কেন আসেনা ফিরে আসেনা আর
জীবন পূর্ন তার কানায় কানায়।
বুকের অন্দরে মোচরায় যে ঢল
জোয়ারে ভাসে যে লাশ ফিরে কি ঘাটে?
উওর নাই তক্ষক তোমার ঠোঁটে
জীবন কি কেবল দুখের বদল!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


