এই যে হাসির কথা লিখছি এর পাশেই দেখছি বেশ কিছু হাসি হাসি মুখ আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বিশ্বাস হচ্ছে না দাড়ান ডেকে আনছি। হাসি বন্ধুরা চলে আস, সাধারন হাসি
ক্লোজআপ হাসি (ক্লোজআপহাসি) চাম হাসি
ধরা খাওয়া হাসি
মজার হাসি
। মজার হাসি মানে একটু রশে ভেজানো হাসি। যারা হাসেন বা হাসান তারা সবাই রসিকজন। রসিকদের থাকে রসবোধ বা হিউমার সেন্স। যার বোধ যেমন তিনি তো হাসবেন বা হাসাবেন ও তেমন। কারো মিছরির হাসি, কারো খেজুরে হাসি, কারো থাকে তীখন হাসি, কেউ কেউ হেসে থাকেন অযথা হাসি নির্বোধের মতো। যাই হউক সকল কিছুর ওপরে হাসতে বা হাসাতে পারাটা মানুষের এক বিশেষ গুন। পশুদের এ গুন নেই। সে কারনেই একটি ছাগল কিংবা শেয়াল কে আপনি কখনো হাসতে দেখবেন না। মানুষ হাসতে পারে, মানুষের এই রসবোধটি তাকে মানুষ করে তোল। পার্থক্য এনে দেয় মানুষের সাথে ছাগলের। সুতরাং মানুষের এই বিশেষ বৈশিষ্টটি মানুষকে যে মানুষের স্বাতন্ত্র দিয়েছে সেটা মানুষ না বুঝলে কে বুঝবে, গরু-ছাগল?
এত কথা বললাম কেবল উপরের হাসির ছবিটা আপনাদের সাথে শেয়ার করার উপলক্ষ্যে।
Facebook এ বুশ বাবাজী কে নিয়ে একটা group আছে, গ্রুপের বর্তমান মেম্বার সংখ্যা তিন লক্ষ চুরাশি হাজার তিন শত আঠারো। এদের টার্গেট হচ্ছে সদস্য সংখ্যা এক মিলিয়ন এ উন্নিত করা। তাদের বিশ্বাস Facebook group এ কম পক্ষে এক মিলিয়ন সভ্য আছেন যারা বুশ কে ঘৃনা করেন।
এই গ্রুপের প্রথম পেইজে নানাবিধ মজার সব খবর, লিংক ও পোষ্ট আছে। আর আছে সব মজার মজার মন্তব্য। যা পড়লে হাসতে হাসতে গড়াগড়ি যেতে হয়। সে রকম একটা লিংক থেকে এ ছবিটা নেয়া। মুচকি হলেও হাসি একটু পেয়েছে নিশ্চই, হেসে ফেলুন বিনা বাধায়। আমরা মানুষ, মানুষই পারে হাসতে, গরু নয়। ছাগল ও নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


