somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

এন্টিভাইরাস

আমার পরিসংখ্যান

তানভীর রাতুল
quote icon
Sensitivity to social justice might be a motivation for poems, but it is not the only one. Through the immediacy of images, an improvised-sounding, rigorous musicality, and far-ranging sentences, conveys complexities of feeling and thought while avoiding didacticism and ideologically motivated polemicspoet does not ma...ke the dangerous mistake of addressing social inequality by turning politics into art. As the philosopher and literary critic Walter Benjamin might have said, 'responds by politicizing art.' The danger of such a response, though, is that it can lead to art that disguises its participation in capitalist culture so that attention to poetic form only produces the illusion of resolution of real social conflict.
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না, আর আমাদের শেষের জন্য সময় পাই না।
সবকিছু তার অবস্থাতেই রয়ে যায়, স্থানটি আবার নবায়ন করে আমাদের স্বপ্ন
এবং তাদের নবাগত আগন্তুকদের।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৭১ বার পঠিত     like!

ভাঙা কলের গান হাডুডু

লিখেছেন তানভীর রাতুল, ১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৪৯

শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে এসে
বলতে থাকো যতক্ষণ দম থাকে
শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশ
শতকরা নব্বই ভাগ মুসলমান
শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ শতকরা নব্বই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

নাম

লিখেছেন তানভীর রাতুল, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৮

"তোমার নাম কী?"
প্রথম প্রশ্নেই তুমি জানতে চাও আমার পরিচয়।

"আমার নাম সোনাইপ্রু"
প্রথম উত্তরেই আমার নিজেকে তুলে ধরতে হয় ।

"দুঃখিত! আমি নাম রাখতে পারি না মনে"
"কেমন যেন জিভ জড়িয়ে যায় উচ্চারণে"
"তোমার কি বাংলায় কোনো নাম আছে ডাকার?"

শুরুতেই আমার পরিচয়টা তুমি করলে অস্বীকার। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯০ বার পঠিত     like!

একটি কঙ্কালের ভবিষ্যদ্বাণী

লিখেছেন তানভীর রাতুল, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৮

মৃত্যুর পর কী হবে, তা নিয়ে আমার আগ্রহ বরাবরই সীমিত। বেঁচে থাকাকালীনই মানুষ যা খুশি করে ফেলে, তারপর তো শুধু পচন। তবু ভাবি, মরার পর যদি কিছু করতে হয়, আমি কঙ্কাল হতে চাই। পুরোমাত্রায়, বিব্রত না হয়ে, মাংসছাড়া, চামড়াহীন, ঠোঁটবিহীন কঙ্কাল।

কী করবো কঙ্কাল হয়ে? কিছুই করবো না, কেবল থাকবো। আমার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৫২ বার পঠিত     like!

ইউসুফ সরকার

লিখেছেন তানভীর রাতুল, ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৭

নৈতিকতা এবং নীতিবোধ কখনোই আইনের মুখে পরিবর্তিত হয় না (দুঃখিত, বলা উচিত “হওয়া উচিত নয়”)।

নৈতিকতা ও নীতিবোধ কখনোই সহিংসতা বা আইনী চাপের মুখে বদল হয় না (দুঃখিত, বলা উচিত “হওয়া উচিত নয়”)।

আমি অন্য কারও পক্ষ হয়ে কথা বলতে পারি না, এমনকি "জনগণ"-এর হয়েও না।

আমি শুধু এটুকুই বলতে পারি: আমি আমাকে... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৪৩৫ বার পঠিত     like!

বাংলাদেশ

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই মার্চ, ২০২৫ রাত ১০:১০

এলাম, দেখলাম, মারা খেলাম
রাষ্ট্রের নাই কানাকড়িও দাম


জঙ্গীদের দেয়া হোক দায়
যারা বেঁচে থাকা মানুষকেও পোড়ায়
ভিন্নধর্ম দ্বিতীয় শিকার
মুসলমানরাই হবে তৃতীয় আবার

বাংলাদেশ
কোন ধর্ম নয়
কোন জনগণ নয়
কোন জাতি নয়
একটি রাষ্ট্র
বাংলাদেশ

আমার দেশ নিজের সাথে যা করেছে তার চেয়ে বেশি ঘৃণার আর কিছু নেই
নিজেকে বেশ্যায় পরিণত করে সশস্ত্র করেছে আর শত্রু বানিয়েছে নিজেদেরকেই
মানসিক বিকার ও বিকৃত... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪২৪ বার পঠিত     like!

পূর্বপুরুষ-পূজা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪২

পূর্বপুরুষ হওয়ার মূল শর্তই হলো
মৃত্যু হতে হবে।
কিন্তু আপনি যদি মৃতই হন, তবে
আপনি কিছুই হতে পারবেন না,
কারণ আপনি আর এখানে নেই,
আপনি শুধুই অস্তিত্বহীন ধারণা।
কেউ বলতেই পারে, "তাদের স্মৃতির মধ্যে বেঁচে আছেন,
যাদের আপনি পেছনে রেখে গেছেন।"
না। আছে স্মৃতিগুলোই কেবল টিকে,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বা শিক্ষা দেয়ক-এর সমতা: একটি যুক্তিপূর্ণ দাবি

লিখেছেন তানভীর রাতুল, ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০

বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার ঘটেছে, এবং বর্তমানে দেশে বেশ অনেকগুলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। যদিও শিক্ষার গুণগত মানের দিক থেকে এই প্রতিষ্ঠানগুলোতে ভিন্নতা থাকতে পারে, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা দেয়ক বা টিউশন ফি। সরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি সবক্ষেত্রেই অনেক বেশি। এই অবস্থান থেকে বেরিয়ে এসে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

জাতীয়তাবাদ

লিখেছেন তানভীর রাতুল, ২২ শে আগস্ট, ২০২৪ রাত ১:২১

মুখে লাগাম পরায়, খুর লাগায়
আর ইচ্ছা যেখানে সেখানে যায়
মানুষের জন্য ঈশ্বরের উপহার মহাপুরুষত্বের গূঢ়ৈষা, জটিলতা
তাই সব আদর্শের শক্তিকে নিয়ন্ত্রিত জড়ো করা

যদি এতে থাকে দক্ষতা
তাহলেই আছে সোনা
আর কেনই বা থাকবে না
জাতিগুলো পৃথিবী শাসন করে
আর জাতিগুলো শাসন করে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

সহিংসতা

লিখেছেন তানভীর রাতুল, ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮

শান্তির জন্য হত্যা করা
ঠিক যেন কুমারীত্বের জন্য যৌনমিলন
মানে, লোকে বলে এমন
কিন্তু ভাবো তো
কীভাবে তৈরি করা যায় কুমার বা কুমারীত্ব?
কেবলমাত্র যৌনমিলন করে

সমস্যাটা হলো এই
সহিংসতা নিজেই এক পুরস্কার হতে পারে
এটা হতে পারে সন্তোষজনক
ভিডিওতে অথবা বাস্তবে দেখতে পছন্দ করে লোক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৫১ বার পঠিত     like!

তুমি কে? আমি কে?

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৫

অবশেষে, আমরা সবসময়ই কোনো এক আঁড়পথে
আমরা বাস করি স্থান-সময় অক্ষের শূন্য বিন্দুতে,
প্রজন্মান্তর আর আন্তঃঅঞ্চলীয় কেন্দ্র এই এখানে-এখন
এটা সুসন্ধানীদের ভেতরকার বন্ধন।
প্রতেক্যেরই হয়তো আছে স্বস্বাধীন-যুদ্ধকাহিনী
কিন্তু ব্যক্তিবীরত্মের বাইরে, আমরা সবাই জানি
আমরা বিনিময় করি আমাদের কিছুটা আত্মা
বিভাজিত বা একত্রিত, আমন্ত্রিত বা অযথা
আমাদের কোথাও ঠাঁই নেই কেবল নিজেদের ভেতর
যতটা ভাবতে পারো অথবা পারো না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

এটা কবিতা না

লিখেছেন তানভীর রাতুল, ১১ ই মার্চ, ২০২৪ রাত ১:০৩

প্রজাতি বিবর্তিত হয়, পশুরা বদলায় না
এদুটোকে একত্রিত করে দেখার বাসনা:

সময়ের একটু পেছনে গেলে সবাই আফ্রিকান
আরো পেছনে গেলে সবাই মীন হয়ে সাঁতরান

মানুষ সবাই মূলত এরকম:
ভালো বা মন্দ একেকজন

তবে মাছের কথা আসে যখন
কিছুদের চেয়ে অন্যরা উত্তম

কিছু হয়তো মজার ঝোলে
বা অন্যরা ভাজিকরা তেলে
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

আমার মৃত্যুতে

লিখেছেন তানভীর রাতুল, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২২

যদি আমাকে অবশ্যই হয় মরতে
তুমি যেন বেঁচে থাকো
আমার গল্প বলতে
বিক্রি করতে আমার জিনিস যত
কিনতে একটা কাপড়
আর একটা সুতো
(সাদা লম্বা লেঁজবিশিষ্ট)
যেন যুদ্ধের মাঠে কোনো শিশু
স্বর্গের দিকে তাকানো চোখে
পিতার অপেক্ষায় যে কিনা আগুনে
বিদায়ের কথা না জেনে
আমার, যে ঘুড়িটা বানিয়েছো তুমি, সেটা দেখে
আর কিছু সময়ের জন্য এটাকে ভাবে ভালোবাসার দেবদূত
আমি যদি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩০৬ বার পঠিত     like!

গণহত্যার টেলিভিশন

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

সময়ের সাথে সবকিছুই স্বাভাবিক, এমনকি সবচে' ভয়ঙ্কর জিনিসগুলো
কখনো কখনো, একটি শিশুর চোখের জল ধুয়ে দিতে পারে ধুলো
আর তখন পরিসংখ্যানের প্রতিটি বিন্দুকেই জানে আমাদের মন
যে এগুলো একেকটা মানুষের জীবন

কিন্তু ধুলো ফিরে আসে
মানে আমাদের অধিকাংশে
মাশরুম মেঘ থেকে তেজস্ক্রিয় পতনের মতো
এটি ক্ষয়প্রাপ্ত হয়, এটা হয় স্থিত

যুদ্ধ দেখে একটা জিনিস... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৬৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৫৫৭৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ