আমার এক একটি বিকেল গড়ায় তোমার অপেক্ষায়
হয়তো এক্ষুনি চলে আসবে তুমি!
এই আশায় কাটে আমার প্রতিটি বিকেল,
কোন এক বিকালেই তোমার আসার কথা।
তোমার চলার শব্দটা আমার অনেক দিনের চেনা
হয়তো দরজায় মৃদু কড়া নেড়ে ডাকবে আমায়
কাছে ডাকবে তোমার নিঃশ্বাসের চেনা শব্দগুলো।
তুমি আস না কোনদিন,
তোমার কোন সময় নেই আসার
কিন্তু আমি কল্পনায় প্রতিদিন তোমাকে পাই।
তোমার ডাকে প্রতিদিন দরজা খুলি
তখন তোমার নিঃশ্বাসে আমার কপালের চুল ওড়ে
তোমার গন্ধের মাদকতায় আমি চোখ বুজি
অনুভব করি সর্বান্তকরণে তোমার স্পর্শসুখ।
তোমার অপেক্ষায় আমার বিকেলটা অনেক বড় হয়
তার পর ক্লান্তি নিয়ে সন্ধা আসে
আসে রাত
আর একটি দিনের অপেক্ষায়
আর একটি বিকেলের প্রত্যাশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

