অবশেষে তুমি এলে---
আর কোন বিকেলের অপেক্ষা না করে
এক নির্জন দুপুরেই
তুমি চলে এলে।
পিছনে ফেলে অনেকটা পথের ক্লান্তি,
তুমি এলে।
এসে কড়া নাড়লে আমার দরজায়।
আমি প্রস্তুত ছিলাম না কোন ভরদুপুরে পেতে তোমায়।
তবুও দু'চোখের কোণ ভিজে এল তোমাকে পাওয়ার খুশিতে।
আমার প্রতীক্ষার আর্তনাদ অবশেষে তোমাতে পৌঁছায়
বেদনার অশ্র“ বাস্প হয়ে বাতাসে মিশে ছুয়েছে তোমায়
কষ্টগুলো আঁধারে মিলে বাড়িয়েছে তোমার রাতের হিংস্রতা
তাই দুপুরের আগেই আজ তোমার বিকেল হলো,
সেই বিকেল,
আমার অপেক্ষার বিকেল।
দু'হাত বাড়িয়ে তুমি দাঁড়ালে দরজায়
আমার বিরহবিধুর প্রাণটা যেন জীবন পেল ।
তুমি এলে কাছে,
এসে ভিজিয়ে দিলে আমায়
ভালবাসার ঊষ্ণ বৃষ্টিতে ।
তোমাকে পেয়ে মনে হল -
তুমিতো দুরে ছিলে না কোনদিন
নিঃশ্বাসের প্রতিটি পলে তুমি ছিলে
কখনো তোমাকে টেনে বুক ভরিয়েছি
কখনো তোমাকে ছেড়েছি পরম শান্তিতে।
তুমি ছিলে,তাই প্রাণও ছিল
বিরহ বেদনায় ওষ্ঠাগত হয়ে।
ভালবাসার সার্থকতা তো বিরহে পূর্ণ
তাইতো এতো ভালবাসি বিরহকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

