somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ শালা কর্পোরেট, বধ্যভূমি কি খোলা চুল উড়িয়ে স্বাধীনতা উদযাপনের জায়গা?

১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রায়েরবাজার বধ্যভূমির সামনে লালসবজু চুড়ি আর শাপলা হাতে শ্যাম্পু মাখা খোলা চুলের স্বাধীনতা উদযাপন করছেন এক নারী। বহুজাতিক ইউনিলিভারের সানসিল্ক শ্যাম্পুর একটা বিজ্ঞাপন এইটা।

এই বিজ্ঞাপন বলতে চায়: রায়ের বাজার বধ্যভূমি রাজাকার আলবদরের নৃশংস বুদ্ধিজীবি হত্যাকান্ডের স্বাক্ষ্যবহনকারী শোকের জায়গা নয় বরং সানসিল্ক শ্যাম্পু মেখে সিল্কি চুলে ভোগবাদী কনসিউমার স্বাধীনতা উদযাপনের জায়গা। বলতে চায় রক্ত দিয়ে অর্জিত রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা আর কর্পোরেট স্পন্সরড ভোগের স্বাধীনতা একই জিনিস। এই বিজ্ঞাপন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, শোক এই সবের কোন কিছুই এখন কর্পোরেট বেনিয়া পুজির আগ্রাসনের বাইরে নাই, সবই এখন তাদের ব্যাবসার উপকরণ।

কর্পোরেটদের কেউ ৩০ মিনিটের ভাষাআন্দোলন করে(গ্রামীণ-প্রথম আলো), কেউ জাগরণের গান গায়(বাংলা লিংক)..কেউ বধ্যভূমির সামনে খোলা চুলে স্বাধীনতা উদযাপন করে। স্বাধীনতার সংগ্রামের প্রতিটা উপাদান, চিহ্র, স্মারক এমনকি মুক্তিযোদ্ধাদের চিঠি পর্যন্ত কর্পোরেট ব্র্যান্ডিং এর থাবা থেকে রক্ষা পাচ্ছে না। প্রত্যেকেই যার যার পণ্যের সাথে মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, চিহ্ন, স্মারকের রি-ব্র্যান্ডিং করছে যার সর্বশেষ সংযোজন হল শোকাবহ বদ্ধভূমিকে খোলাচুলের কনসিউমার স্বাধীনতার সাথে ব্র্যান্ডিং করতে চাওয়া।


কত বড় সাহস! যে বধ্যভূমিতে দেশের সেরা সন্তানদের হত্যা করে এভাবে হাতপা বেধে ফেলে রেখেছিলো জামাতে ইসলামির আলবদর-রাজাকার গোষ্ঠী, সেই বদ্ধভূমিকে কর্পোরেটরা শ্যাম্পুর বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাবহার করছে খোলা চুলের স্বাধীনতা উদযাপনের নামে!

জনাব আবু নাসেরর দেয়া ফেসবুক ছবি থেকে দেখা যাচ্ছে ক্লয়েন্ট সানসিল্কের এই আইডিয়া বাস্তবায়নের এজেন্সি ছিল এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশান লিমিটেড। এই বিজ্ঞাপনে বলা হচ্ছে: The spirit of freedom is in the air. Celebrate independence by letting your hair flow free… Light make up and a red and green saree, that’s a perfect combination when you are trying to express your patriotism and celebrate your freedom.

স্বাধীনতা কেমনে উদযাপন করতে হবে, দেশ প্রেম কেমনে প্রকাশ করতে হবে সেইগুলোও কর্পোরেটরা আমাদেরকে শেখাচ্ছে এখন! তারা বলছে স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখার যেমন কষ্ট কর তেমনি কষ্টকর চুল জন্মানোর চেয়ে জন্মানো চুলের যত্নকরা। বহুজাতিক ইউনিলিভারের সানসিল্ক ব্যাবহার করলে সেই কষ্ট থেইকা মুক্তি মিলবে একই সাথে দেশপ্রেমিক ও সাজা হইবে!

এই সব বিজ্ঞাপনের পেছনে বিজ্ঞাপন দাতা কোম্পানি ও বিজ্ঞাপন নির্মাতা কোম্পানি উভয়েরই ভূমিকা থাকে। এ ক্ষেত্রে বহুজাতিক ইউনিলিভারের এই মুক্তিযুদ্ধ ব্যাবসার বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান হল নাট্যব্যাক্তিত্ব আলী জাকেরের মালিকানাধীন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড সেই আলী যাকের আবার মুক্তিযুদ্ধ যাদুঘরের একজন ট্রাস্টি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাহেব কর্পোরেটদের সাথে নিয়ে ভালোই তো মুক্তি যুদ্ধ ব্যাবসা করছেন!

আমাদের সোজা দাবী: বধ্যভূমিকে কনসিউমার স্বাধীনতা উদযাপনের জায়াগা বানানোর এই বিজ্ঞাপন ইউনিলিভারকে প্রত্যাহার করে এই বিজ্ঞাপন নির্মাণের সাথে যারাই যুক্ত তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং সরকারি ভাবে আইন করে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা বন্ধ করার ব্যাবস্থাপ করতে হবে।

মুক্তিযুদ্ধ নিয়া কর্পোরেট ব্যাবসা দেখতে দেখতে আমরা ক্লান্ত। এই বার এইসব ব্যাবসা বন্ধ হউক।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৯
৬২টি মন্তব্য ২৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×