somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া-২ (ঘুরে দেখলাম চা বাগান) (ছবি ব্লগ)

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চা ফ্যাক্টরী থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম সেই ভাইয়ের বাংলোয়। বাংলো টি টিলার উপর। সেই ব্রিটিশ আমলের বাংলো। বিদ্যুৎ ব্যবস্থা আছে। ভেতরে ফায়ার প্লেস ও রয়েছে। এর চারিদিকে পাহাড় আর পাহাড়। পাহাড় গুলো চা বাগান দিয়ে মোড়ানো। পাহাড়ে আছে কিছু বড় বড় গাছ। কোন গাছেরই নাম জানি না। সবই আমার অপরিচিত। শালিক পাখির কিচির মিচির শব্দে মুখরিত চারিদিক। এরকম সম্পূর্ণ নুতন একটা পরিবেশ আমার ভেতর কেমন যেন একটা আলাদা শিহরণ জাগাচ্ছিল। মনে মনে ভাবছিলাম এরকম জায়গায় যদি থেকে যেতে পারতাম কিছুদিন। মিজান ভাই বললেন, চিন্তা করুন তো যখন ঝম ঝম বৃষ্টি নামে পাহাড়ে তখন কেমন লাগে। ব্যাপারটা চিন্তা করে সত্যিই আমার মনে হচ্ছিল ইস্ যদি এমন সৌভাগ্য হত!

আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নিলাম। ইতোমধ্যে বেজে গেছে ৫টার কাছাকাছি। পাহাড়ে চা বাগানের মধ্যে ঘুরতে যেতে হবে। ছবি তুলতে হবে। কিন্তু আশাহত হলাম-পাহাড়গুলো কেমন যেন ধোঁয়াটে দেখাচ্ছে দেখে। খেয়াল করলাম কোন স্থান হতে ধোঁয়া নির্গত হচ্ছে, সম্ভবত পাহাড়ে যেসব চা শ্রমিকদের বসবাস তাদের কোন বাড়ি হতে। সেই ধোঁয়ায় সব পাহাড়গুলোর চারিদিক ধোঁয়াসা হয়ে আছে। বুঝলাম ল্যান্ডস্কেপ একটাও ভাল হবে না। চাবাগানের মধ্যে দাঁড়িয়ে দু’একটা স্মৃতি ধারন করে নিয়ে যেতে হবে আরকি। পরে ডিএসএলআর কিনে (সেই কবে থেকে স্বপ্ন দেখছি, এখনো হয়নি) আবার ট্যুর প্লান করতে হবে গরম কালের দিকে যখন চকচকে আকাশ আর প্রকৃতি থাকে। আমরা বেরিয়ে পড়লাম-


নাম না জানা এই পরিচিত বুনো ফুলগুলো ঢেকে দিয়েছে কোন কোন টিলার পাদদেশ।


বছরে একবার চা গাছের মাথা কেটে ফেলা হয় নুতন কুঁড়ির জন্য। আর কিছুদিন পর সব পাহাড় গুলোকেই ন্যাড়া করে ফেলা হবে এরকম ভাবে।


আমরা পাড়াড়ের ঢালু বেয়ে উপরের দিকে উঠছি।


আর একটু উঠলেই আমরা উপরে উঠে যাব।


পাহাড়ের ঢাল দিয়ে সাপের মত আঁকাবাঁকা পথ।


আমরা পৌঁছে গেলাম পাহাড়ের উপরে।


আঙ্কেল আঙ্কেল আমি রেডি......


আমরা যে পাহাড়টায় উঠলাম ওটা অনেক লম্বা।


চা গাছের ফুল জীবনে এই প্রথম দেখলাম।


মরা এই গাছটা হাত উঁচু করে দাঁড়িয়ে আছে যেন।


আমরা পাহাড় হতে নামছি। সূর্য ডুবে যাচ্ছে।


আমরা রওনা দিলাম। কুয়াশা আর আঁধার নেমে আসছে। পাহাড়ী রমনীরা ঘরে ফিরছে রান্নার কাঠ যোগাড় করে। ছবিটা নিলাম গাড়ির কাঁচের ভেতর দিয়ে। পাহাড় সরে যাচ্ছে দূরে। আমাদের গাড়ি ছুটছে, গন্তব্য কমলগঞ্জ। আমি গান ছেড়ে দিলাম-

একটি কুড়ি দুটি পাতা
রতনপুর বাগীচায়
কোমল কোমল হাত বাড়িয়ে
লচ্মী আজো তোলে.....

(চলবে)
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া-১ (দেখলাম চা উৎপাদন প্রক্রিয়া)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×