বারোয়ারির প্রতিটা রাত--
রাত দুপুরে কেউ জানেনা,একলা আমি একটি তারার খোঁজে....
গলির মোড়ে দাঁড়িয়ে থাকা যুবক
ছুঁব ছুঁব করে করেও হয়নি যাকে ছোঁয়া
এক জানালার ওপার গলে বরই জামের খোলা বিচি,যুবক তখন ক্রিকেট ব্যাট টি চাপিয়ে ঘাড়ে,আড় চোখে চায়,
যেন উৎস খোঁজা খুব জরুরী।
কেউতো জানুক,দুপুর রাতে একটি তারার খোঁজে আমি
শিয়াল ডাকা কবর রাতে অন্ধকারে যুবক যদি প্রেমের নামে ধরনা ধরে,
হাড় মাথাতে মন্ত্র মেরে ঘরে ফেরে মাদক চোখে;
কেউনা জানুক,জানুক মানুক
আমি তবু,অরুর খোঁজে যুবক দেখি,রাত্রি দুপুর একটি তারার খোঁজেই কাটে,
সেই তারাটি অরুর মুখের নজর ফোঁটা।গলির মোড়ের শ্যমলা মাখা যুবক কি আর অরু ছিল?
অরুই থাকে রাত্রি দুপুর তারার বেশে।
এখন আবার সবাই জানে,রাত্রি দুপুর একটি তারার খোঁজে আমি...।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



