এখনো কিছু কিছু গাছে কৃষ্ণচূড়ার পাপড়ি রয়ে গেছে,দেবদারুর আকাশে বাদুড়ে আক্রোশ যত;
আমার হৃদয়ে বিরহ দাগ,সবুজ বনের ভেতর জুড়ে হারিয়ে যাওয়া হাহাকার।এখন যদি বৃষ্টি নামতো!
আমার কি একা থাকা মানায়?
একদিন,যখন দূর ডাকবে আমাকে,আমি লাল মাটির পথ ধরে সীমান্তের ওপারে আকাশ ছোঁবো।
যে মাঠ কলাবতীর লালে রক্ত মাখিয়ে রাখে,তাকে জোর করে রাতের তারা দেখাব।
তারা কি আর একা দেখা যায়!...........
মেয়েটি লিখছিল খুব প্রিয় কাউকে,
কাল রাতে মেয়েটির মন খারাপ ছিল ভীষন।স্বপ্ন বানিয়ে ঘুমুতে গেল মেয়েটি।নরম শরীরের একটি কবিতার স্বপ্ন.....
কপালের ঠিক মধ্যখানে কালোটিপ,
আঙ্গুল ভরা অঙ্গুরীয়,কন্ঠে চন্দ্রহার,হাঙ্গর বালায় জ্বলবে দু'হাত।অদ্ভুত অলঙ্কারে সজ্জিত কবিতা রাজেন্দ্রানীর মত,মন খারাপ মেয়েটির লেখায় আসবে।
কবিতার ও কাল কোনো স্বপ্ন ছিল হয়ত!
মন খারাপ মেয়েটি কাল থেকে এক ফোটা হাসেনি;
কবিতা যে আসেনি......।
আজ বন্ধু দিবস।অরু আমার বন্ধু কি না কে জানে!তবুও অরুর জন্য এই কবিতাটি....।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



