somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরু তোমার জন্য....(সবুজ পাতার কড়চা)

২১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গা বেয়ে ফাল্গুন চুয়ে চুয়ে পড়ছে,যেমন করে প্রতিবছর বসন্তে সাজে ভালবাসা
তেমনি করে এবারও, যদিও এতদিন ফাল্গুনের হিসেব কষিনি একদম
তবু গত ফাল্গুন টা ছিল শুধু তোমাক পাওয়ার উপলক্ষ মাত্র ।
তোমার জন্য হাত নিশপিশ করতে থাকে প্রতিশোধের ইচছায়,জিহবা চুলকায়,
ঠোঁটের কাছে কটু কথা এসে আটকে থাকে ।তোমার জন্য ই তো-
অবশেষে তোমার পেঁজা তুলোর মেঘের আড়ালে লুকিয়ে থাকা দেখলাম,
তারপর ও নিশ্চিন্ত ,দন্ডে বেধে ঝুলিয়ে রাখনি বলে,একপাশে সুতো ধরে দাঁড়িয়ে
থাকা আমাকে করুণা করনি বলে ।
একদিন দেবদূতের মত তুমিই এসে বললে 'কিছুটা ভালোবাসায় নাকি ভালবাসি
বলেছিলে ।এখন যখন হিসেব কষতে বস খ্যতনামা পূর্ববৎ কবির প্রেমিকের মত,
লিষ্ট দেখাও কি কি দিয়েছো,এক সমুদ্র কেয়ারিং,ভালবেসে চোখের জল আর গোলাপের
অগুনতি পাপড়ী,তখন আর সন্দেহ থাকেনা প্রেমহীন এখন তুমি ।
উদ্দাম আর হিসেব হীন ভালবাসা এখন কষাকষির বেলুনে ফাঁস লেগে হাস-ফাঁস করে ।


কি পাগলামি ই না করেছি তোমার জন্য ! মনে আছে তোমার?
সূর্য্য আড়ালে থাকা বিকেলে সবুজ ছাদে আমি,ছাদের কিনার থেকে নড়তে পারছিলাম না একচুল,
তুমি জোর দিয়ে বললে ,'আমার বুকে এসো ।'
সে আহবান এড়াতে পারিনি বলে মাটি উপেক্ষা করে ঝাপিয়ে পড়েছিলাম তোমার বুকে ।
সেই তুমি কখন সরিয়ে দিয়েছো আমাকে,খুব বেশি স্থুলকায় হয়েছিলাম বুঝি তোমার বুকে মাথা রেখে?

তারপর....
সারারাত ধরে আগুনে গল্প শোনা,কবিতার পাপড়ী খোলা একেরপর এক,বেসুরো গানে কণ্ঠ ভেজানো
দুজনের,চর পেরিয়ে কাশবনে অথবা নীল পেরিয়ে সমুদ্রে ডোবাডূবির খেলা ।
উচ্ছসিত আমার এক ঝাঁক কাক তাড়ানো দেখে খুব হাসতে তুমি,
উড়ো কাকের মাঝে হারিয়ে যাবে কখনো বলনিতো?

একদিন ছোটো ঝাউ গাছটায় কেউ পা মাড়িয়ে গেছে বলে বিষন্ন ছিলাম আমি ।অথচ
আগুনে লালের ফুল ধরা বোটোল গ্রাসের সম্মোহনীও তুচ্ছ লাগে এখন,
তুমি ভালবাসনি আমাকে;
তাতে কি?প্রতিবছর যখন ফাল্গুন আসবে এমন করে,
প্রথম দিবসে তোমাকে মনে পড়বেই,না হয় শুকনো কৃষ্ণগচূড়ায় গুজে দেবো চুল ফাঁপানো খোপায়,
তোমার মত করে দেখবো আমি আমাকে ।
তবু দ্বিধাহীন আত্নপ্রত্যয় নিয়ে ফাল্গুন আর তোমাকে মিশিয়ে দেব স্মরন তন্ত্রীতে, , ,
ছোটোছোটো মুঠোফোন কাব্যে লিখব,
'একদা ভালবেসেছিল সবুজপাতা । '...
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×