somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(হলোকস্ট) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদী ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা। ......................wikipedia

১২ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলোকস্ট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
ইহুদী ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা।
হিটলারের অধীনস্ত জার্মান নাৎসি সামরিক
বাহিনী ইউরোপের তদানিন্তন ইহুদী জনগোষ্ঠীর
অর্ধেকের বেশি অংশকে বন্দী শিবির ও শ্রম
শিবিরে হত্যা করে। আভিধানিক অর্থে হলোকস্ট
শব্দটি এতদিন নানারকম দুর্ঘটনা, দুর্যোগ ও
হত্যাযজ্ঞকে বোঝাতে ব্যবহৃত হলেও
বর্তমানে তা বিশেষভাবে হিটলারের
নাৎসি বাহিনী কর্তৃক জার্মানির ইহুদি এবং আরও
কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যার
ঘটনাকে বোঝায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এডলফ
হিটলারের নেতৃত্বে ক্ষমতাসীন ন্যাশনাল
সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির পরিচালিত
গণহত্যায় তখন আনুমানিক ষাট লক্ষ
ইহুদি এবং আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর
মানুষ প্রাণ দিয়েছে।
হিটলারের বাহিনী ষাট লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েত
যুদ্ধবন্দী, কমিউনিস্ট, রোমানী ভাষাগোষ্ঠীর
(যাযাবর) জনগণ, অন্যান্য স্লাবিক
ভাষাভাষী জনগণ, প্রতিবন্ধী, সমকামী পুরুষ
এবং ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের
মানুষদের ওপর এই অমানবিক
গণহত্যা পরিচালনা করে। অনেক লেখক অন্যসব
জনগোষ্ঠীর নিহত হওয়াকে হলোকস্টের সংজ্ঞার
আওতায় না এনে তারা শুধুমাত্র ইহুদি গণহত্যাকেই
'হলোকস্ট' নামে অভিহিত করতে চান
যাকে নাৎসিরা নাম দিয়েছে 'ইহুদি প্রশ্নের চরম
উপসংহার' বলে। নাৎসি অত্যাচারের সকল
ঘটনা আমলে নিলে নিহতের
সংখ্যা দাঁড়াতে পারে নব্বই লক্ষ থেকে এক
কোটি দশ লক্ষের মত।
অত্যাচার ও গণহত্যার এসব ঘটনা বিভিন্ন
পর্যায়ে সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর
অনেক আগেই নাগরিক সমাজ থেকে ইহুদিদের
উৎখাতের জন্য জার্মানিতে আইন প্রণয়ন
করা হয়। জনাকীর্ণ বন্দী শিবিরে রাজনৈতিক ও
যুদ্ধবন্দীদেরকে ক্রীতদাসের
মতো কাজে লাগাতো যারা পরে অবসন্ন
হয়ে রোগভোগের পর মারা যেত। জার্মানিতে
নাৎসীদের উত্থানকে থার্ড রাইখ বলা হয়।
নাৎসী জার্মানি তখন পূর্ব ইউরোপের কিছু
এলাকা দখল করেছে।
তারা সেখানে বিরুদ্ধাচরণকারী ও ইহুদিদের
গণহারে গুলি করে হত্যা করে।
ইহুদি এবং রোমানি ভাষাগোষ্ঠীর লোকদের
তারা ধরে নিয়ে গ্যাটোতে রাখে। গ্যাটো একধরনের
বস্তি এলাকা যেখানে গাদাগাদি করে সামাজিক ও
অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে এসব মানুষদের
জীবনযাপন করতে হত। তারপর
গ্যাটো থেকে তাদেরকে মালবাহী ট্রেনে করে শত
শত মাইল দূরের বধ্যশিবিরগুলোতে নিয়ে যেত।
মালবাহী ট্রেনের পরিবহনেই অধিকাংশ মারা পড়ত।
যারা বেঁচে থাকত তাদেরকে গ্যাস
চেম্বারে পুড়িয়ে হত্যা করা হত। তখনকার
জার্মানির আমলাতন্ত্রের সকল
শাখা সর্বাত্মকভাবে গণহত্যায় জড়িত ছিল।
একজন হলোকস্ট বিশেষজ্ঞ বলেছেন
তারা জার্মানিকে একটি 'নরঘাতক রাষ্ট্রে' পরিণত
করেছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×