খালামনি আর আম্মুর খুব প্রিয় অভিনেতা ছিল ঊত্তম কুমার। তাই ছোটবেলাতে ভিসিআর এর বাংলা সিনেমা বলতেই ছিল উত্তম কুমারের ছবি। ভিসিআরে যে উত্তম ছাড়া অন্য কারো বাংলা ছবি থাকতে পারে সেই ব্যাপারটা জেনেছি আরো পরে!
যাই হোক ছোটবেলা থেকে দেখতে দেখতে উত্তম কুমার একসময় আমারও পছন্দের নায়ক হয়ে দাঁড়াল। এখনো চোখে ভাসে হাতা গুটানো সাদা শার্ট বা পাঞ্জাবী পড়া সুপুরুষ এক বাঙালীর ছবি। শার্টের হাতা গুটানো স্টাইলটা এখনো আমার প্রিয়, প্রায়ই আমি শার্ট হাত গুটিয়েই পড়ি।
আমি বলছিলাম আশি'র দশকের শেষের আর নব্বইয়ের দশকের শুরুর কথা। আমার বয়স তখন সাত কি আট। সেই সময়কার দেখা ছবি সাগরিকা। সেই ছবির এক্টা গান ছিল আমার খুব প্রিয়। সেইদিন YouTube এ গানটা পেয়ে পোস্ট করার লোভ শামলাতে পারলামনা। যারা পুরনো দিনের বাংলা গান শোনেন তারা নিশ্চয়ই শ্যামল মিত্রের এই গানটাকে মনে রেখেছেন।
নিচে গানটার কথা (লিরিক) দিয়ে দিলাম। শুনে শুনে লেখা, তাই এক-আধটু ভুল থাকতে পারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তেরো নদীর পারে
ময়ুরপংখী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে।
সাথ সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।
সে এক
রূপকথারই দেশ
ফাগুন যেথা হয়না কভু শেষ
রূপকথারই দেশ
ফাগুন যেথা হয়না কভু শেষ
তারারাই ফুল পাপড়ি ঝড়ায়
যেথায় পথের ধারে
দেখে এলেম তারে।
সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রানে
সুর হয়ে তাই ঝরে আমার গানে
তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানি না আজ হৃদয় কোথায়
হারায় বারে বারে
সাথ সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

