তোমার মা
একদিন কেউ আমার সাথে কথা বলেনি। সুন্দর করে তো দূরের কথা।
একজন বন্দীর চেয়ে সুন্দর কোন আচরন আমি পাইনি।
আমার অধিকারকে পায়ে ঠেলে, অসভ্য পৃথিবীর
নিষ্ঠুরতা আমাকে দেখানো হল। আজ তোমার
মায়ের আপাত সুন্দর কথা বলার আগ্রহ আমি বুঝতে পারছি।
যে সভ্যতা মিথ্যার উপকরনে গড়া
তাহার সমস্ত সৌন্দর্য্যই আমার কাছে তুচ্ছ।
আমি কেবল তোমাকেই বুঝেছি।
তোমাকেই চেয়েছি।
তাই বাকী কাউকেই আমি অভ্যর্থনা দিতে পারছিনা
তোমাদের মিথ্যার ছলনা আমি বুঝে গেছি
আমি একান্তই একা হয়ে যাচ্ছি।
পৃথিবীর শ্রেষ্ঠতম ভালবাসার মিথ্যা ইমারত গড়তে গিয়ে
পৃথিবীর শ্রেষ্ঠতম ছলনা তোমরা আমায় দিয়েছো
আর কোন ছলনার মালা আমার গলায় উঠবেনা।
আমি সর্বান্তকরনে তোমাদের সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে দেব।
এই তুমি সেই তুমি নও
তোমার চোখের জলে বহে যাওয়া আশা
কতটা করেছে বিলীন জাননা তা
ভালবাসা আজ শুধু অপারগতা।
তুমি এসেছিলে কতদিন ধরেছিলে হাত
চোখ ভিজে কান্নায় থাকি সারারাত
সে আমারে ডাকেনা আর নেয়না খবর
কি করে মানুষ মানুষেরে করিছে পর!
প্রেম হায় ঝরে যায়
ব্যথা যায় উবে
দিলেনা থাকতে আমায়
তোমাতে ডুবে।
২৬-০৪-০৮/শনিবার সকাল ১২.২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

