তারে কেন মনে পড়ে?
শরীফ হোসাইন মৌন
১৮/০৮/০৮
যে নষ্ট হয়ে গেছে তারে কেন মনে পড়ে?
শুদ্ধতার খোলশ ছেড়ে যার ভেতর থেকে
প্রসব হলো এক পরিপূর্ন বেঈমান
তারে কেন মনে পড়ে?
প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ পরিকল্পনায় যে সাজাতো উদ্যান
নব বৃক্ষের ছায়াতলে যে আজ নিল আশ্রয়
তার স্মৃতি কেন পোড়ায়?
প্রতারনা যার হৃদয় ভরে ছিল
অট্টহাসি যে হেসেছিল প্রেমের আড়ালে
সে দুঃশ্চরিত্রার মুখ ভেবে কেন মায়া জাগে?
যার হাত ছুঁয়ে যায় অগনিত পুরুষ দেহ
তারে ভেবে কেন বর্ষা নামে?
যে চলে গেছে,থেকেছিল মিথ্যার ভান করে
যে মেতে আছে, রাত জেগে আছে
ধনে-ধাণ্যে পুষ্পে ভরে আছে যার দেহখানি
প্রাচূর্যকে যে খুব ভালবেসেছিল
তারে কেন খুব মনে পড়ে?
যে মরে গেছে নিজের ভেতর তারে কেন মনে পড়ে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

