পৌরুষী চাওয়া
শরীফ হোসাইন মৌন
১৬/১১/০৮
আমি জানি তুমি পুরুষ নও!
তবু পৌরুষী বুক ভরা চাওয়া তোমার কাছেস
আমি জানি তোমার প্রতিটি খালি ঘর কানায় কানায় ভরে আছে
জল মরুভূমিতে চাইতেই পারে শুষ্কতা
তাই বলে সে বুঝবেনা জলের আকুলতা
আমি জানি যা কিছু দিয়েছ গোপন-বাহির
তার পুরোটুকু কখনোই পায়না কেউ
নারী তুমি সিন্ধুকে ভরে রাখো দলিল-দস্তাবেজ
তুমি জানতে বুঝি অনাগত ওয়ারিশের অধিকার?
আমি তো কেঁদে মরি তোমার প্রতিটি ক্ষয়ে
তুমি কারে লিখে দিলে সব আপন আলয়ে?
আমি জানি তুমি নারী বটে!
তোমার ঠোঁট ভিঁজে থাকে পুরুষের লালায
তবু পৌরুষী চাওয়া তোমার কাছে!
আমি জানতাম তুমি পুরুষ নও
তবু তোমাতেই পেয়েছি ভ্রান্ত পৌরুষী নির্ভরতা
যে মুখ ফিরিয়ে নিয়েছ, পুরুষের মত দেখনা আর পেছনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

