somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলের সর্বশেষ গনহত্যা ও আমাদের কিছু মিডিয়া

১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলের সর্বশেষ গনহত্যা ও আমাদের কিছু মিডিয়া

ইসরাইলিদের অত্যাচার নিয়ে কাউকে কিছু বুঝিয়ে বলার দরকার নেই। তবে আত্নভোলাদের কথা আলাদা। এখনই সময় শত্রু-মিত্রকে চিনে রাখার। আমাদের সিইসি সদস্য মেজর শাখাওয়াৎ হোসেন নিয়োগ পাওয়ার আগে নয়া দিগন্ত ও প্রথম আলোতে কলাম লিখতেন। বুশের আমলে একবার কী একটা যেন আন্তর্জাতিক ঘটনায় ইসরাইলের স্বীকৃতি নিয়ে কথা উঠে। তো প্রথম আলোয় অনেক যুক্তি-উপাত্ত জড়ো করে এই শাখাওয়াৎ ইসরাইলকে স্বীকৃতি দিতে বিএনপি সরকারকে উপদেশ দেয়। শুধু তাই নয়, প্রথম আলো পযর্ন্ত বিশ্লেষনী মন্তব্য লিখে সরকারকে পরামর্শ দেয়,ইসরাইলের সাথে সম্পর্ক রাখলে ইসরাইল ও আমেরিকা থেকে আমরা কী কী সুবিধা পাবো। ইসরাইলের সাথে কোন কোন মুসলিম দেশের সম্পর্ক আছে তাও তারা জানায়।

আজকের(১০/০১/২০০৯) প্রথম আলোর প্রধান শিরোনাম ২টি। একটি তথাকথিত দাড়ি টুপিধারী জেএমবির।তাদের সামনে ইসলামী পুস্তকাদি(তাদের ভাষায় জঙ্গি বই),বোমার বোতল-টোতল(র‌্যাবের হেড কোয়ার্টারে এগুলোর অনেক মজুদ আছে)-এর ছবি(সন্ত্রাস বিরোধী টাস্কফোর্স গঠন করতে হবেনা?)।অন্য ছবিটি হলো বায়তুল মোকাররমের দাড়ি টুপিধারী মুসল্লিরা জুতা যুদ্ধে লিপ্ত।পাঠক যে ম্যাসেজ পেল তা হলো দেখো, হুজুররা কত খারাপ,আমাদের ডিজিটাল হতে হবে।হতেই হবে।

বায়তুল মোকাররমের খতিব এতদিন কেন নিয়োগ হলোনা? কেন অবৈধ তত্বাবধায়ক সরকারের ক্ষমতা ছাড়ার ক'দিন আগে নিয়োগ হলো। ইসলামী ফাউন্ডেশন খতিব নিয়োগের অধিকার রাখে কিন্তু ফাউন্ডেশনের দেয়া তালিকার চারজনের একজনকে ও না রেখে কেন একজন সালাউদ্দিনকে নিয়োগ দেয়া হলো? যিনি দীঘর্দিন বায়তুল মোকাররমের পেশ ইমাম ছিলেন, যিনি ভারপ্রাপ্ত খতিব হিসেবে বিতর্কের উধ্বের থেকে দায়িত্ব পালন করে আসছিলেন তাকে কেন নিয়োগ দেয়া হলোনা? তিনি তথাকথিত নারী উন্নয়ন নামক ইসলাম বিরোধী নীতিমালার বিপক্ষে ছিলেন তাই? তিনি তানীয়া আমীরের হুজুর, মসজিদ ,ইসলাম বিরোধী বক্তব্যর বিরোধীতা করেছেন তাই? শেষ পযর্ন্ত এই প্রতিষ্ঠানটিকে ফখরুদ্দিনরা বিতর্কিত করে ছাড়ল। তথাকথিত আট রশির(Eight rope)পীরের মুরিদকে আমাদের ইমাম বানালো। অষ্ট রশির পীরের বর্তমান পীর পীরজাদা মুজাদ্দেদ আল ফয়সাল ক্লিন সেভ করা ডিজিটাল। তাদের দলের নাম জাকের পার্টি। শেখ হাছিনার বাতিল হওয়া প্রথম পযার্য়ের মহাজোটে ছিল এই দলটি।সম্ভবত জাতীয় মসজিদ দিয়েই দলীয়করন শুরু হলো।
এতসব ঘটনা না জানিয়ে প্রথম পেজে গুরুত্ব দিয়ে(ফিলিস্তিনিদের চেয়েও গুরুত্বপূর্ন!) মারামারির ছবি ছাপিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান(১ কোটি টাকার হিসাব গরমিল করে যিনি কমিউনিষ্টদের একতা পত্রিকা থেকে বহু আগে বহিস্কৃত হন)সাবেক খতিবের কাছে বাধ্য হয়ে মাফ চাওয়ার প্রতিশোধ নিলেন মনে হয়।

বাদজুমা বায়তুল মোকাররম চত্বরে অন্যান্য ইসলামী দলসহ হিযবুত-তাহরীর নেতৃত্বে ইসরাইল বিরোধী মিছিল হয়।মিছিলের ছবি দেখে অবাক হলাম। প্রথম আলো হিযবুত-তাহরীর মিছিলের ছবি ছাপল! যে হিযবুত-তাহরীর সংগ্রাম এই সব পুজিবাদী দালাল প্রথম আলোদের বিপক্ষে। পরে ভুল ভাঙ্গল। ছবির নিচে লেখা জঙ্গি মিছিল! তার মানে ইসরাইলের গনহত্যার বিরুদ্ধের কোন মিছিলের ছবি ওরা ছাপায়নি ওরা জঙ্গি আবিস্কারের ছবি ছাপিয়েছে। আসলে প্রথম আলো ইসলামী ইস্যু ততটুকুই সামনে আনে যতটুকু তাদের গুরু বিবিসি, সিএনএন আনে।

এজন্যই এ পত্রিকাটি সু্ক্ষ-বুদ্ধিমান জ্ঞানপাপীদের পেপার ।এদের সহজে চেনা যায়না। যুগান্তর,সমকাল,জনকন্ঠ হাতে নিলেই বোঝা যায় তাদের আওয়ামী চরিত্র কিন্তু প্রথম আলো তার সুক্ষ-জ্ঞানপাপের বদৌলতে প্রথম বুঝতে দেয়না তারা কারা, তবে পাঠক যখন বুঝতে সক্ষম হয় ততক্ষনে বদলে যায়।

ফিলিস্তিনে খুনের এই ক্রান্তিকালে আমরা একটা কাজ করতে পারি............
১)কোন্ পত্রিকা এই খবর গুলো মমতা দিয়ে ছাপায়?
২)কে দায়সারা ভাবে ছাপায়?
৩)কে কোন পৃষ্ঠায় ছাপায়? কতটুকু ছাপায়? কোন ছবিটা ছাপায়না?
৪)কোন পত্রিকা কলাম ছাপায় এ বিষয়ে?
৪)কোন পত্রিকা এর দায়বার হামাসের উপর চাপায়?
৫)কোন সুশীল কলামিষ্ট কলম ধরেনা?
৬)কোন দল মাঠে প্রতিবাদ মিছিল করে আর কে করেনা?
৭)কারা মাঠে না নেমে শুধু নামকা ওয়াস্তে বিবৃতি দেয়?
৮)কারা মিছিল মিটিংএর অসারতা নিয়ে বিবৃতি দেয়?
৯)কারা সংসদে প্রস্তাব উঠায় না?
১০)কোন চ্যানেল এ বিষেয়ে টক শো করে বা করেনা?

হ্যা আমরা হয়তো কিছু করতে অক্ষম কিন্তু ছদ্মবেশীদের ছদ্মবেশটা তো আমরা ধরতে সক্ষম।

শরীফ হোসাইন মৌন
Email: [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×