গত শুক্রবার। সকাল থেকেই আমি চিল্লাচ্ছি কেন আজ মেলায় যাইতে হবে। বাংলাদেশের খেলা না দেখে মেলায় গেলে নিজেকে রাজাকার মনে হবে এমন একটা ভাব। সমানে বাকযুদ্ধ করে যাচ্ছি আমি আর আম্মু।
আমিঃ সবাই আজ বাংলাদেশ এর জার্সি পরে খেলা দেখবে আর আমি বানিজ্য মেলায় যাবো? তাহলে ১৬০ টাকা খরচ করে বাংলাদেশ এর জার্সি কিনলাম কি জন্যে?
আম্মুঃ তুমি বুঝতেস না আজ শুক্রবারে মেলায় অনেক ভিড় হবে সন্ধ্যায়। এখন খেলা চলতেসে, রাতে খেলা জমার আগেই চলে আসব।
আমিঃ কেন, অন্যদিন যাওয়া যায় না?
আম্মুঃ হ্যাঁ,অবশ্যই যাবো। অন্য যেদিন বাংলাদেশ এর খেলা আসে অইদিন।
আমিঃ (বিস্ময়ে হতবাক) আম্মু, তোমার ১৯৭১ সালে জন্মান উচিত ছিল।
শেষ পর্যন্ত মেলায় পছন্দসই জিনিস কিনে দেওয়ার আর খাওয়াদাওয়ার লোভ দেখিয়ে কিভাবে জানি আমার চালাক আম্মু আমাকে রাজি করিয়ে ফেলল।তাছাড়া সন্ধ্যায় তো খেলা দেখা যাবেই। তখন তো আসল খেলা জমবে।
ভর দুপুরে গেলাম মেলাতে। এক জুতার স্টলে জুতা পায়ে দিয়ে হেঁটে দেখতেসি, তখন শুনি কে জানি একটা বলল, পাঁচ উইকেট। আমি তো পাত্তাই দিলাম না। পরে দেখি বাবা মোবাইল এ স্কোর দেখে অবাক হয়ে হাসতেসে। তখন বুঝতে পারসি আমার কান আমাকে বিটরে করেনাই।
স্টল থেকে তিন জোড়া জুতা কিনে বের হওয়ার সময় শুনলাম ৭ উইকেট।
সবে আর এফ এল এর স্টল এ প্লাস্টিক এর মোড়া দেখতেসি, টাস্কি খাইলাম অলআউট শুনে।
প্লাস্টিক এর রাজ্য থেকে বিদেশি প্যাভিলিয়ন ঘুরে জামদানি শাড়ির একটা স্টলে পা দেওয়া মাত্রই ওয়েস্ট ইন্দিস জিতে গেল। ধুর! আর ঢুকলামই না কুফা স্টলটাতে।
হাতবোঝাই জিনিশপাতি কিনে অবশেষে বাসায় আসলাম। সময়টা খারাপ কাটেনি তো!
বাসায় আসার পর মনের মধ্যে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করতেসিল। আমি মেলায় যাওয়ার কারনেই বাংলাদেশ হারেনি তো? একমাত্র আমার সাপোর্টই কি পারত, বাংলাদেশ কে জিতাতে?
হারার কারন বিশ্লেষণ করার মত ১৫ কোটি বিশেষজ্ঞ খুঁজে পাওা যাবে, তাই এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তারপরও, আগামি খেলায় আমি টিভির সামনে থেকে নড়ব না। যদি কুফা লেগে যায়????????????
আশা করি আগামি ১১ আর ১৪ তারিখে আমাদের এই সুন্দর শহরটাতে এসে ওরা এমন সুন্দর খেলা খেলবে, টা দেখে আর মেলায় কি, বাথরুম এও যাইতে ইচ্ছা করবে না।
(পোস্ট টা দিতে দেরি হয়ে গেছে, কারন এতদিন অনেকগুলা আইটেম ছিল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



