প্রথমেই অনুরোধ করবো আপনার মূল্যবান দুটি মিনিট সময় নষ্ট করে পুরো নোটটি পড়ার জন্য।
কুষ্টিয়ার দৌলতপুরের এক কৃষক রুস্তম আলী। প্রথম থেকেই খুব অভাব অনটনের জীবন। আধপেটা খেয়ে, প্রতিদিন হাঁড়ভাঙ্গা খাটুনি করে সংসার চালানোই যেখানে কষ্টকর সেখানে তিনি কোন রকমে চরম প্রতিকূলতার মাঝেও যুগিয়ে চলেছেন তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ। তবুও নিজে যা করতে পারেননি তা তিনি ছেলেমেয়েকে দিয়ে করাতে চান। লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান।
এর মধ্যে বড় ছেলেটা পড়াশোনায় খুব ভাল করতে শুরু করলো। অসাধারণ রেজাল্ট করল সব পরীক্ষায়। কী সব জানি পরীক্ষা দিতে খুলনাতেও গেল। দুই-তিন দিন পর ছেলে এসে বলে, “বাবা, আমি ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে”।আনন্দে আত্মহারা রুস্তম আলী তখন কি করবেন বুঝতে পারছিলেন না।
সেই থেকে রুস্তম আলী নতুন করে জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন। তাঁর সব স্বপ্ন তাঁর ছেলেকে নিয়ে। এই বুঝি তাঁর কষ্টের দিন শেষ হতে চলল।কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার পর বাসায় যাওয়ার পর থেকেই তাঁর আদরের ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে।
ডাক্তারের কাছে গিএ এই টেস্ট সেই টেস্ট এর পর ডাক্তার বলল, “আপনার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে”।
মুহূর্তের মধ্যেই সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।
ছেলে আজ তার পি জি হাসপাতালে। ডাক্তাররা অনেক কঠিন কঠিন কথা বলে। এতো কিছু তার মাথায় ঢুকে না। সে শুধু বুঝতে পারছে যে এখুনি কিছু করতে না পারলে সে তার আদরের ছেলেটাকে বাঁচাতে পারবে না। কিন্তু ছেলের চিকিৎসার জন্য লাগবে পাহাড় সমান অর্থ, প্রায় ৫০ লক্ষ টাকা। রুস্তম আলী কি পারবে তাঁর ছেলেটাকে বাঁচাতে, ফিরিয়ে আনতে মৃত্যুর দুয়ার থেকে?
উপরের গল্পটা কোন কাল্পনিক গল্প নয়- এটা একটা সত্য ঘটনা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রুস্তম আলীর আদরের ছেলেটা আর কেউ নয়, আমাদের বন্ধু মুস্তাফিজ। চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। আজ পিজি হাসপাতালে সে গুনছে মৃত্যুপ্রহর।
মুস্তাফিজকে বাঁচাতে আজ বাড়িয়ে দিন আপনার হাত। মৃত্যুর ভয়াল বিভীষিকা আজ তাকে টানছে এক অতল গহ্ববরের দিকে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যাকে ফিরিয়ে আনতে পারে এই মৃত্যুকূপ থেকে।
আমরা যেভাবে এই কাজে সংযুক্ত হতে পারিঃ
➽কয়েকজন মিলে কিছু অঙ্ক তুলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারি।
➽এই নোটটি শেয়ারের মাধ্যমে,আড্ডায় বন্ধুদের এই প্রসঙ্গটি তুলে সবাইকে উৎসাহিত করতে পারি।
➽কর্পোরেট,মিডিয়া বা এই ধরনের কোন প্রতিষ্ঠানে পরিচিত কেউ থাকলে তাদের এই ব্যাপারটি অবহিত করতে পারেন।
মুস্তাফিজের জন্য প্রয়োজন একটি গণজোয়ার। আমরা ফেসবুকে আছি বিশলক্ষ বাঙ্গালী। দরকার পঞ্চাশ লক্ষ। অসম্ভব কিছু নয় মোটেও। প্রয়োজন শুধু আমাদের সদিচ্ছা আর একটু প্রচেষ্টার। আসুন সবাই মিলে বাঁচাই একটি প্রাণ। আমাদের মনুষ্যত্ব বেঁচে থাকুক মুস্তাফিজের জীবনের মধ্য দিয়েই।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ
1. Md. Fazlul Karim
Account no.: 00234018759
Bank Asia, Corporate Branch,
Karwanbazar, Dhaka.
2. Md. Fajlul Karim
account no.: 8196
Pubali Bank, Kushtia Branch.
3. MD.ATIQUR RAHMAN
ACC NO:4011-392701300
AB BANK LTD.MOHAKHALI BRANCH
14 Mohakhali,DHAKA-1212.(International account)
যোগাযোগঃ 01723353618
Courtesy:View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



